1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আহত, চিকিৎসায় অবহেলার অভিযোগ উর্দুভাষী বাংলাদেশিদের পুনর্বাসন নিয়ে ভাবছে সরকার : প্রধানমন্ত্রী ইসরায়েলি কায়দায় ছাত্রদলের আদুভাইয়েরা হলের সিট দখল করছেন: ডাকসু নেতা মুসাদ্দিক বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা কেন্দুয়ায় জমির বিরোধে সংঘর্ষ :১ নারী নিহত ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: জমিজমা বিরোধের সূত্র, জিজ্ঞাসাবাদে ৫ জন

বান্দরবানে পার্বত্য প্রমীলা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ও পুরস্কার বিতরণ

আসাদুজ্জামান হাসান
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৫০ বার পড়া হয়েছে

তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি,খাগড়াছড়ি,বান্দরবান জেলার প্রমীলা ফুটবলারদের অংশগ্রহণে গত ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া পার্বত্য প্রমীলা ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয়ে খাগড়াছড়ি জেলা প্রমীলা ফুটবল দল রাঙ্গামাটি জেলা প্রমীলা ফুটবল দলকে  ১-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টের শিরোপা অর্জন করে।

বান্দরবান সেনা রিজিয়ন ও বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা ও মহীলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,সাবেক মন্ত্রী, বীর বাহাদুর উশৈসিং এমপি।এসময় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ খেলায় চ্যাম্পিয়ন ও রানার আপ এবং তৃতীয় স্থান অধিকার কারীদের মাঝে পুরস্কার তুলে দেন।

এসময় প্রধান অতিথি বলেন যেখানে একসময় মেয়েরাই মাঠে আসতো না এখন আমাদের মেয়েরা মাঠে খেলছে,এখানেই লুকিয়ে আছে আগামীদিনের জাতীয় প্রমীলা দলের খেলোয়াড়রা।খেলোয়াড়দের সার্বিক উন্নয়নে ক্রীড়াবান্ধব সংগঠকদের ভূমিকা রাখতে হবে,খেলাধুলার পৃষ্ঠপোষকতায় সমাজের বিত্তবানদের এগিয়ে আশার আহ্বান জানান প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,সাবেক মন্ত্রী, বীর বাহাদুর উশৈসিং এমপি।

জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার,৬৯ পদাতিক ব্রিগেড, ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহম্মেদ ,এসজিপি,এনডিসি,এএফ ডব্লিউসি, পিএসসি, পিএইচডি,ডিজিএফআই কর্নেল জিএস,কর্নেল মোঃ আসাদুল্লাহ্ জামশেদ,জেলা পুলিশ সুপার, সৈকত শাহীন, জোন কমান্ডার, লেঃ কর্নেল এএসএম মাহমুদুল হাসান, পিএসসি,পৌরসভার মেয়র,মোঃ সামশুল ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জিএসও-৩, ক্যাপ্টেন মোঃ আবদুল মান্নান,স্থানীয় সরকার উপ-পরিচালক এসএম মনজুরুল হক,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, লক্ষীপদ দাশ,নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন, খাগড়াছড়ি জেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারি, জুয়েল চাকমা,বান্দরবান জেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারি, মুজিবুর রশিদ সহ জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com