1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

কালকিনিতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

মোঃ সাব্বির আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

“পরিকল্পিত পরিবার, নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ চলবে ৬ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেডিক্যাল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. আবদুল্লাহ আকিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান এবং উপজেলা আইসিটি কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম।

এ ছাড়া সহকারী কল্যাণ কর্মকর্তা নাসিমা আক্তার, পরিবার পরিকল্পনা সহকারী, উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, সদর ক্লিনিকের প্রতিনিধিসহ বিভিন্ন স্টেকহোল্ডার ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় পরিবার পরিকল্পনা ও মাতৃস্বাস্থ্য সেবায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com