1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

কাঞ্চন পৌর ছাত্রদল কর্তৃক আয়োজিত ফাইনাল ফুটবল ম্যাচ ২০২৫ ইং

মোঃ মিলন হোসেন ভূঁইয়া 
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯৫ বার পড়া হয়েছে
রূপগঞ্জ কাঞ্চন পৌরসভায় ৬ই ডিসেম্বর, রোজ শনিবার, কাঞ্চন  পৌর ছাত্রদল কর্তৃক আয়োজিত ফাইনাল ফুটবল ম্যাচ ২০২৫ ইং আয়োজন করা হয়। উক্ত ফুটবল ম্যাচ টি  রানীপুরা নবাব একাদশ বনাম চৌধুরীপাড়া একাদশ দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় উক্ত খেলায় রানীপুরা নবাব একাদশ দল জয়লাভ করে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মুজিবুর রহমান ভূঁইয়া সাবেক মেয়র, কাঞ্চন পৌরসভার, সভাপতি কাঞ্চন পৌর বিএনপি। কাঞ্চন পৌর যুবদলের সকলকে এ ধরনের ফুটবল  খেলায় আয়োজন  করার জন্য শুভেচ্ছা ও  অভিনন্দন। কারণ যুবসমাজ আজ মাদকে আসক্ত হয়ে দেশের জন্য ভয়ংকর হুমকি এসরুপ হিসেবে দাঁড়িয়েছে এই মাদকাসক্ত থেকে পরিত্রাণের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন তিনি আরো বলেন মাদককে না বলি খেলাধুলাকে হ্যা বলি। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মফিকুল ইসলাম খান,সাধারণ সম্পাদক, কাঞ্চন পৌর বিএনপি।তিনি বলেন কাঞ্চন পৌরসভার ৪ নং ওয়ার্ডের যুবদলের সকল সদস্যদের সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানান এর সাথে তিনি কাঞ্চন পৌরসভার ৪ নং ওয়ার্ডে এটি বিএনপির ঘাটি হিসেবে মনে করেন। আগামী সংসদ নির্বাচনে জনাব মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া  কে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করার জন্য অনুরোধ জানান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থ্যতা কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব কোহিনুর আলম, সাংগঠনিক সম্পাদক, কাঞ্চন পৌর বিএন পি। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইসমাইল মামুন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ যুবদল, মোঃ নাহিদ হাসান ভূঁইয়া, সভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল, জনাব মোঃ লোকমান হোসেন বাচ্চু ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক, কাঞ্চন পৌর বিএনপি, জনাব মোঃ আশরাফুল ইসলাম, সাবেক কমিশনার ৪ নং ওয়ার্ড।  কাঞ্চন পৌরসভার৷ রানীপুরা  নবাব একাদশ  দলের বিজয় মিছিলের উল্লাস করেন। দলের সমন্বয়ক  ছিলেন জনাব লালচান এবং জায়েদ মিয়া। উক্ত খেলায় আরো উপস্থিত ছিলেন তন্ময় হাসান, সদস্য সচিব, কাঞ্চন পৌর ছাত্রদল,  জিতু, দেওয়ান আশিক, দেওয়ান জাহিদুল, রিফাত হাসান, তুষার কাঞ্চন পৌর ছাত্রদল, দেওয়ান মাসুদ, হাজী জাকির হোসেন, শাহাদাত, আমিনুল হক ভূঁইয়া সাবেক মেম্বার, মোঃ জামাল কমিশনার, আক্তার হোসেন, কবির হোসেন,মোঃ হৃদয়, দেওয়ান লালন, ইউসুফ মিয়া,  এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ  এবং দূর দূরান্ত থেকে আগত হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে খেলাটি  সফলভাবে অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com