1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

হোয়াইক্যংয়ে দিনমজুরকে হত্যার বিচারের দাবিতে লাশ নিয়ে সড়কে এলাকাবাসী

মোহাম্মদ নুরুল আমিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফ  হোয়াইক্যং এলাকায় রড ও লাঠি দিয়ে পিটিয়ে গোলাম আকবর(৪০) এক দিনমজুর কে হত্যার অভিযোগ উঠেছে।  এ হত্যাকাণ্ডের বিচার চেয়ে সড়কে নিহত ব্যক্তির মরদেহ নিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী, রোববার(২৫ ফেব্রুয়ারি) উপজেলা হোয়াক্যং ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ডের লম্বাবিল তেচ্ছিব্রীজ এলাকায় মানববন্ধন করে বিচার দাবি করেন।
নিহত গোলাম আকবর লালু টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের লম্বা বিল তেচ্ছিব্রীজ এলাকার নুর আহমদ নূরের ছেলে, তিনি একজন দিনমজুর। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানায় সোমবার (১৯ শে ফেব্রুয়ারি)  হোয়াইক্যং ইউনিয়ন ৩ নাম্বার ওয়ার্ড লম্বাবিল তেচ্ছি ব্রিজ এলাকায় নিহত গোলাম আকবরের স্ত্রী বসতভিটা পরিষ্কার করে ময়লায় আগুন দেন। ফলে পার্শ্ববর্তী ঘরের নজির আহমেদের আমগাছে আগুনের তাপ লাগে। এতেই ক্ষিপ্তহয়ে  নজির আহমেদ, আফসার কবির আকাশসহ, ৭ থেকে ৮ জন মিলে গোলাম আকবরকে দোকান থেকে ডেকে বেদম মারধর করে।  স্বামীকে উদ্ধার করতে গেলে গোলাম আকবরের স্ত্রী ও মারধরের শিকার হন, পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায,  সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক  তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ৫ দিন চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে গোলাম আকবর মারা যান।
গোলাম আকবর হত্যার বিচারের দাবিতে তার মরদেহ সড়কে রেখে প্রায় আধা কিলোমিটার জুড়ে প্রায় শত শত গ্রামবাসী মানববন্ধন করে। এ কর্মসূচিতে অংশ নেওয়া লোকজনের হাতে গোলাম আকবর হত্যার বিচার চাই,  হত্যাকারীদের ফাঁসি চাই,  লেখা প্লেকার্ড ছিল । এর আগে গতকাল সন্ধ্যায় কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে গোলাম আকবরের মরদেহটি তার বাড়িতে নিয়ে আসা হয়। মানববন্ধনে অংশ নেওয়া তার ছোট ভাই শাহ আলম বলেন,  আম গাছে সামান্য তাপ লাগার কারণে আমার ভাইকে হত্যা করা হয়েছে। তারা বড়লোক,  আমরা দিনমজুর মানুষ, এই দেশে আমাদের বিচার পাওয়া  কঠিন, তাই বাধ্য হয়ে সড়কে নেমে আসলাম। মানববন্ধনে অংশ নেওয়া খোরশেদ আলম বলেন, নির্দয়ভাবে  দিনমজুর গুলাম আকবরকে হত্যা করা হয়েছে, নৃশংস এ হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিশ্চিত করতে হবে। আলমগীর নামে একজন বলে,  মামলা হওয়ার পর অনেক সময় অতিবাহিত হয়েছে,  এ সময় পুলিশ চাইলে আসামিদের গ্রেফতার করতে পারতো। আসামিরা এখনো ধরা পড়েনি,  আমরা আসামিদের দ্রুত গ্রেপ্তার চাই।  নিহত গোলাম আকবরের সাত বছরের কন্যা রায়সা মনি বলেন। আমার আব্বু ঘুম থেকে উঠে না কেন?  ডাকলেও সাড়া দিচ্ছে না,  আব্বুকে ওরা মারছে তাই রাগ করে ঘুমিয়ে আছে মনে হয়। আমার আব্বুকে যারা মেরেছে তাদের বিচার চাই ।
এই বিষয়ে টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি বলেন, এখনো আমরা থানায় অভিযোগ পাইনি তারপরও আমরা আসামিদের আটকের অভিযান চালিয়ে যাচ্ছি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com