1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি

তাড়াইল এ মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত

শহিদুল হক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে
মো. আব্দুল মোতালেব ভূঁইয়া (৭৩)
গত ১৩-১২-২৫ খ্রী. শনিবার, প্রায় ০৫:৩০ ঘটিকায় মোটরসাইকেল সাংঘর্ষিক একটি অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়,
এমতাবস্থায় উন্নত চিকিৎসার সুবাদে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হসপিটালে নেওয়া হলে
অদ্য ১৪-১২-২০২৫ খ্রী. রাত ০১:৩০ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক ঊনাকে মৃত ঘোষণা করেন।
(ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুমের তিন ছেলে এবং একজন মেয়ের সন্তান আছে।
ঘটনাস্থল:
বারপাড়া প্রাইমারি স্কুলের সামনে। দিকদাইড়, তাড়াইল উপজেলা, কিশোরগঞ্জ ।
দুর্ঘটনা অভিযুক্ত ব্যক্তির নাম, শাহিন মাস্টার, গজারিয়া সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। পিতা ফজলুর রহমান মাস্টার। গ্ৰাম: রাহেলা, পোস্ট দামিহা, তাড়াইল।কিশোরগঞ্জ।
তাড়াইল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটায়। মরহুম আব্দুল মোতালেব সাহেব বাড়ি থেকে তাড়াইলের দিকে যাচ্ছিলেন, ব্যক্তিগত প্রয়োজনে।
এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে জনাব আব্দুল মোতালেব সাহেবের উপরে উঠিয়ে দেয়। এলাকাবাসী জানায়, উনি মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো এর আগে ও অনেক দুর্ঘটনা ঘটায়।
পূর্বে এলাকায় আরো দুর্ঘটনা উনি ঘটিয়েছেন।
এ ব্যাপারে নিহতের পরিবারের ছোট ছেলে শাহ আলমে (৩৪) জানাই, তাড়াইল থানায় অভিযোগ প্রক্রিয়া দিন।
লাশ পোস্টমর্টেমের পর, জানাযার শেষে দাফন করা হয়, স্থানীয় কবরস্থানে ।
পরিবার আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর দাবি, দুর্ঘটনাকারী মাতাল শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com