1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রয়েছে: প্রধানমন্ত্রী জাবিতে ধর্ষণচেষ্টা: সাংবাদিকদের ছবি প্রদানে বাধা, এআই এনহ্যান্সড ছবিতে বিভ্রান্তি জামায়াতের প্রত্যেককেই সার্চলাইট দিয়ে দেখা হবে: জামায়াত আমির কারিনা, তোমার মতো সাহসী মানুষের দরকার ছিল বাংলাদেশে: তাসনিম জারা শাপলা চত্বর হত্যা মামলা: দীপু মনি-ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে কারাগারে পাঠানোর নির্দেশ আইনজীবীর পোশাকে হাইকোর্টে মমতা! ‘চোর চোর’ স্লোগান আদালত চত্বরে ঢাবিতে তারেক রহমানের সহপাঠী ছিলেন শিরিন শারমিন ও রিজওয়ানা হাসান: আসিফ নজরুল মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়লেন জামায়াত সেক্রেটারি আরজেএফ এ’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ৫ সাংবাদিক প্রেসক্লাব শালিখার সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও এবং ওসির সৌজন্য সাক্ষাৎ।

আন্তর্জাতিক প্রতিবন্ধী ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

আনিসুল হক সুমন, দুর্গাপুর প্রতিনিধি,নেত্রকোনা।
  • প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৬৩৮ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক প্রতিবন্ধী ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস  পালিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবার আয়োজনে এদিবস পালিত হয়।

এ উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস, আইডিএস ও রুসা‘র সহযোগিতায় র‍্যালী, আলোচনা সভা, শিক্ষা উপকরন বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার(ভূমি) মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও কারিতাস এসডিডিবি প্রকল্পের এ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. জেবুন্নেছা, সুসং সরকারী মহাবিদ্যালয়ের প্রভাষক ডক্টর আব্দুর রাশিদ, প্রাণী সম্পদ কর্মকর্তা শিলা রানী দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, সমাজসেবা অফিসার মোজাম্মেল হক, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, রুশার নির্বাহী পরিচালক এম এন আলম, দুর্গাপুর ডিসি কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম, কারিতাস মাঠ সমন্বকারী ছবি ম্রং প্রমুখ।

বক্তরা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদেরই আপনজন ও প্রতিবেশী। বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রতিবন্ধী ব্যক্তিরা প্রতিনিয়তই পিছিয়ে পড়ায় উন্নয়নের ধারাবাহিকতা অনেকটা ধীর হচ্ছে। আমাদের বিশ্ব বিনির্মাণে প্রতিটি ব্যক্তিরই অবদান রয়েছে। সেক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অবদানও কম নয়। তাই এই উন্নয়নের যাত্রায় প্রতিবন্ধী ব্যক্তিরাও যথেষ্ট ভূমিকা রাখতে পারেন। আমরা যারা স্বাভাবিক রয়েছি প্রত্যেকের উচিত মনেপ্রানে অঙ্গীকার করা যেন প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক সকল কাজে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করি এবং সমান সুযোগের মাধ্যমে উন্নয়নের গতিশীলতা বৃদ্ধি করি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com