1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগির ৪১ হাজার টাকা চুরি বিদেশি পিস্তল ও গুলিসহ টেকনাফে গ্রেপ্তার ১ বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে অটো রাইস মিল মালিক খুনের অভিযোগ পায়ের রগ কেটে নির্মম হত্যাকাণ্ড, পুলিশের হেফাজতে সাবেক স্ত্রী

জামালপুরে কয়েক বছরের জলাবদ্ধতা নিরসনের জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

জামালপুর পৌর শহরে দীর্ঘ কয়েক বছরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে প্রায় আড়াই ঘন্টা জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় বাসিন্দারা। রবিবার (২৪ মে) সকাল ১১ টার দিকে শহরের বাইপাস এলাকায় মহাসড়কটি অবরোধ স্থানীয়রা। পরে দুপুর দেড়টার দিকে পৌরসভার সহকারী প্রকৌশলীর আশ্বাসে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। এতে স্বাভাবিক হয় যান চলাচল।
অবরোধকারীরা বলেন, আমরা জলাবদ্ধতার কারণে চার এলাকার মানুষ প্রায় ১৮ থেকে ১৯ বছর ধরে ৫ শত একর কৃষি জমি আবাদ করতে পারছি না। আমরা এখন নিরুপায় হয়ে রাস্তায় নেমেছি। কারণ পানি ঘরে ঢুকে যাচ্ছে, মসজিদে ঢুকে যাচ্ছে। বিষাক্ত সাপ মানুষকে কামড় দিচ্ছে। আমরা ঘরে মরার থেকে রাস্তায় এসে মরবো। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের ধান পানিতে তলিয়ে গেছে। আমাদের দীর্ঘ প্রায় ১৯ বছর ধরে পানির মধ্যে এ রকম অবস্থায় আছি। আমরা পৌরসভার কাছে, প্রশাসনের কাছে বারবার গেছি। ওনারা খালি বারবার আশ্বাস দিয়েছে। এখনও সময় আছে, আমরা প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি তারা যেনো অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের পানি নিরসনের ব্যবস্থা করে।
এ বিষয়ে জামালপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সোহেল মিয়া বলেন, দ্রুত পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসনে জন্য স্থায়ী ব্যবস্থা করা হবে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করেছিলেন। পরে তাদের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com