1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ব্যাংকে রাখা টাকা না পেয়ে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’ আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা কাশেমের ৫ দিনের রিমান্ড পত্নীতলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু মোংলায় বর্ণাঢ্য আয়োজনে ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা ২০২৬’ অনুষ্ঠিত কসবায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার গণসচেতনতামূলক কর্মসূচি কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন ভূরুঙ্গামারীতে সার লুটের ঘটনায় ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করছে বাংলাদেশ: তথ‍্য উপদেষ্টা

আলফাডাঙ্গায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন।

মামুনুল হক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে
তীব্র শীতে যখন কাপছে পুরো দেশ, তখন আলফাডাঙ্গা উপজেলায়ও বেড়েছে শীতের এই তীব্রতা। খেটে খাওয়া এই সকল অসহায় ও দুস্থ মানুষের শীত নিবারনের জন্য  ২১-০১-২০২৪ ইং রবিবার সকালে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহমান এর পক্ষ থেকে  পৌরসভা ও ইউনিয়নের সকল ওয়ার্ডের শীতার্তদের জন্য প্রায় দুই হাজার কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল আলিম সুজা,উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, উপজেলা সহ-সভাপতি  আসরাফ উদ্দিন তারা,    পৌর মেয়র ও আওয়ামীলীগ নেতা আলী আকসাদ ঝন্টু, পৌর আওয়ামীলীগ সভাপতি ও সাবেক মেয়র সাইফুর রহমান সাইফার, দপ্তর সম্পাদক সেলিম রেজা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের সকল সভাপতি এবং সাধারন সম্পাদকসহ অন্যান্য নেতা কর্মীরা এ সময় উপস্হিত ছিলেন।
কম্বল বন্টনের সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল আলিম সুজা ও পৌর আওয়ামীলীগ সভাপতি ও সাবেক মেয়র সাইফুর রহমান সাইফার বলেন- জননেত্রী শেখ হাসিনা সরকার জন বান্ধব সরকার। তাই এই সরকার অসহায় ও হত দরিদ্রদের জন্য কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানানো হয় । এ সময় বুড়াইচ ইউনিয়নের সভাপতি মো. আকবর মিয়া’র হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণের শুভ উদ্বোধন করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com