1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ

আলোচনার মাধ্যমেই গণভোটের সমস্যার সমাধান করতে হবে: রিজভী

Desk report
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

আন্দোলনের হুমকি দিয়ে নয়, বরং আলোচনার মাধ্যমেই গণভোটের সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

রোববার (২৬ এপ্রিল) মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের নতুন কমিটির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, গণভোটের সমস্যার সমাধানে আন্দোলনের হুমকি দিয়ে নয়, বরং আলোচনার মাধ্যমেই করতে হবে।

বর্তমান জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, এটি বিএনপির জন্য নয়, বরং একটি আন্তর্জাতিক সমস্যা। এ সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে সরকারের সহযোগিতা বাড়ানো উচিত।

এছাড়াও হামের কারণে যাতে আর কোনো শিশুর মৃত্যু না ঘটে, সে বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই মুক্তিযুদ্ধ প্রজন্ম দল সামনে এগিয়ে যাবে।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com