1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

উন্নয়নের ধারাবাহিকতায় ৭ই জানুয়ারিতে নৌকা মার্কায় ভোট দিন- তোফায়েল আহমেদ

জহিরুল ইসলাম লিটন
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২৮২ বার পড়া হয়েছে

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিতে দেশের জনগের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ।

শনিবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন পরিষদ চত্বরে পথ সভায় তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় গত ১৫ বছরের দেশে অনেক উন্নতি হয়েছে। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে আগামী ৭ জানুয়ারি আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন এবং নৌকা মার্কায় ভোট দেবেন।

তিনি বলেন, বিজয়ী হলে আগামী দিনে আমাদের অসমাপ্ত সকল কাজ সমাপ্ত করা হবে। ভোলা হবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত জেলা।এই জেলায় প্রচুর গ্যাস রয়েছে, যা দিয়ে শিল্প-কল-কারখানা গড়ে তোলা হবে। মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের গ্রাম এখন শহর। ঘরে ঘরে বিদ্যুতের সুবিধা পৌঁছে গেছে। সারাদেশে অনেক উন্নয়ন হয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মাতাব্বরের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার বক্তব্য রাখেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com