1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত মাগুরার শ্রীপুর সরকারি কলেজের ১৮ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা ‎ওসি তারিক হাসান রাসেলের নেতৃত্বে গৌরনদীতে আইন-শৃঙ্খলার উন্নতি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স পিরোজপুরে কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ: প্রধান আসামি গ্রেপ্তার মানসিক আঘাত ও কর্মব্যস্ততার কারণ দেখিয়ে রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ গঙ্গাচড়ায় ইউএনওর উপস্থিতিতে হট্টগোল, একদিন পর থানায় সাধারণ ডায়েরি আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে নবাবগঞ্জে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত কামালপুর সীমান্তে বিএসএফের কথিত পুশইনের শিকার বৃদ্ধ বাংলাদেশি নাগরিক, ২৪ ঘণ্টা পর উদ্ধার করে থানায় হস্তান্তর বিজিবির মাগুরার শালিখার হাজরাহাটিতে উৎসবমুখর পরিবেশে বিপুল উৎসাহে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত

কাটিং-হাওয়েলের ৬৮

ওমর ফারুক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৯৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসরের ৭ম ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়া সিলেট স্ট্রাইকার্স বলার মতো পুঁজি পেয়েছে দুই বিদেশির ব্যাটে ভর করে ৬৮ রানের জুটিতে মান বাঁচলো সিলেটের
হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। মোহাম্মদ মিঠুন চার হাঁকিয়ে ঝড়ো শুরুর ইঙ্গিত দিলেও ৫ রান করে দলীয় ১৩ রানে সাজঘরে ফিরতেই বিপর্যয়ের শুরু।
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা (৬) ওয়ান ডাউনে নেমে কিছু বুঝে ওঠার আগেই রানআউট হন। এরপর একে একে ইয়াসির আলী (৯), জাকির হাসান (১) ও ওপেনার নাজমুল হোসেন শান্ত (২৪ বলে ১৪ রান) বিদায় নিলে খেই হারায় সিলেট।
৩৯ রানে ৫ উইকেট হারানোর পর দলের হাল ধরেন ইংল্যান্ডের বেনি হাওয়েল ও অস্ট্রেলিয়ার বেন কাটিং। ষষ্ঠ উইকেটে দুজনে গড়েন ৬৮ রানের জুটি, যা ম্যাচে ফেরায় সিলেটকে। ৩১ বলে ৩১ রানের ইনিংস খেলে কাটিং বিদায় নিলেও শেষ অবধি রানের চাকা সচল রাখার চেষ্টা করে যান হাওয়েল।
ইনিংসের শেষ ওভারে বিদায় নেওয়ার আগে ৩৬ বলের মকাবেলায় ৪৩ রান করেন হাওয়েল, হাঁকান ৪টি চার ও ১টি ছক্কা। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান দাঁড়ায় সিলেটের সংগ্রহ।
এই ম্যাচে রংপুরের জার্সিতে খেলছেন পাকিস্তানি তারকা বাবর আজম, দুর্দান্ত এক রান আউটে যিনি শুরুতেই আলো কেড়েছেন। রংপুরের পক্ষে শেখ মেহেদী হাসান ও রিপন মণ্ডল দুটি করে উইকেট শিকার করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com