1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
এআই প্রযুক্তিতে ট্রাফিক মনিটরিং, এক সপ্তাহে ৩শ’ মামলা ড. ইউনূসকে জুলাই শহীদ নাফিজের স্মারক চিত্রকর্ম উপহার দিলেন ডাকসু ভিপি জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে কারিনা কায়সারকে রাজধানীতে জরুরি পানি সরবরাহে সরকারের ৯২০ কোটি টাকার প্রকল্প সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার ঢাবির সহকারী প্রক্টরের দায়িত্ব ছাড়লেন মোনামি পুলিশের চেইন অফ কমান্ড ভাঙলে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার শত্রুদের বিরুদ্ধে দৃঢ়ভাবে মোকাবিলা অব্যাহত রাখার নির্দেশনা মোজতবা খামেনির

কাপ্তাই লেকে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ১ জনের মৃত্য

সাফায়েত নাহিয়ান
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম চকবাজার হতে কাপ্তাই লেকে বঁড়শি দিয়ে মাছ শিকার করতে এসে শিকারির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম চকবাজার পাঁচলাইশ হতে কাপ্তাই মাছ শিকার করতে এসে মো.বাপ্পি (৩২) নামে মাছ শিকারির কাপ্তাই লেকের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।নিহত বাপ্পির পিতা শওকত আকবর সে চট্টগ্রাম চকবাজার পাঁচলাইশে বসবাস করে।

জানা যায়, কাপ্তাই ৪নং ইউনিয়নের ৪নং ওয়ার্ড জেটিঘাট ফিসারিঘাট নামক এলাকায় কাপ্তাই লেকের পানিতে হঠাৎ পড়ে মৃত্যু হয়। পরে এলাকার লোকজন স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খবর দেয়।ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ পুলিশ ও ডুবুরি দলকে খবর দেয়। পরে নৌবাহিনী ডুবুরি দল এসে লেক হতে মৃত দেহ উদ্ধার করে।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান জানান, বিস্তারিত খোঁজখবর নিয়ে লাশ পোস্টমর্টানে নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com