1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ব্যাংকে রাখা টাকা না পেয়ে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’ আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা কাশেমের ৫ দিনের রিমান্ড পত্নীতলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু মোংলায় বর্ণাঢ্য আয়োজনে ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা ২০২৬’ অনুষ্ঠিত কসবায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার গণসচেতনতামূলক কর্মসূচি কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন ভূরুঙ্গামারীতে সার লুটের ঘটনায় ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করছে বাংলাদেশ: তথ‍্য উপদেষ্টা

কৃষি জমির মাটি কাটার অপরাধে ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

আক্তার হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৪ বার পড়া হয়েছে

মাদারীপুরের কালকিনিতে ইটভাটায় ব্যবহারের জন্য অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে এক ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কালকিনি উপজেলার বাঁশগাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় কৃষি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহার করার অপরাধে মেসার্স আড়িয়াল খাঁ ব্রিকসের ম্যানেজার মোঃ নুরুল ইসলামকে ইট প্রস্তুত ও ভাটা (স্থাপন) নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর ১৫(১)(ক) ধারায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কায়েসুর রহমান।

তিনি জানান,কৃষি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহার করার কারনে কৃষি জমির ক্ষতি হচ্ছে। এছাড়া ইট পোড়ানোর কাজে নিম্নমানের কয়লা ব্যবহার করার কারণে পরিবেশেরও ব্যাপক ক্ষতি হচ্ছে।তাই জনস্বার্থ ও জনস্বাস্থ্য বিবেচনায় মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স আড়িয়াল খাঁ ব্রিকস নামক ইটভাটাকে ইট প্রস্তুতের কাজে ব্যবহারের উদ্দেশ্যে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আগামীতে কৃষি জমি রক্ষায় কালকিনি উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট মোঃ কায়েসুর রহমান।অভিযানে কালকিনি থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com