1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় শিকারিদের হাত থেকে ১৬ টি অতিথি পাখি উদ্ধার ও অবমুক্তকরন ‎গৌরনদীতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আইনশৃঙ্খলা উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রি অফিসের দালাল ও ছাত্রলীগ সন্ত্রাসীদের নিয়ে নিউজ করায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা সরিষাবাড়ীর ভাটারায় প্রত্যয় সামাজিক সংগঠনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন সড়ক দুর্ঘটনার মুহূর্তেই বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার খালিয়াজুরীর হাওরাঞ্চলে ফিরতে শুরু ভোটের আস্থা পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির বিষেশ সাধারণ সভা অনুষ্ঠিত আইআইইউসি ইসলামিক ডায়ালগের প্রকাশনা ‘ভয়েস ফর ফিলিস্তিন’ স্মারকের মোড়ক উন্মোচন বান্দরবানের আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনায় বাংলাদেশ ম্রো স্টুডেন্টস এসোসিয়েশনের নিন্দা গৌরনদীতে হোমিওপ্যাথিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ভিজিলেন্স টিমের সদস্য জহুরুল ইসলাম জহির

কেন্দুয়ায় গেল বছর অস্বাভাবিক মৃত্যু ৫০

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

নেত্রকোনার কেন্দুয়ায় ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে অস্বাভাবিক মৃৃত্যুর হার কমেছে। ২০২২ সালে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছিল ৭৭টি আর ২০২৩ সালে ঘটেছে ৫০টি। বেশির ভাগ আত্মহত্যা ও পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তাছাড়া এর মধ্যে রয়েছে খুন, সড়ক দুর্ঘটনা, বিষপান, বিদ্যুৎস্পৃৃষ্ট হয়ে মৃত্যু।  জানা যায়, ২০২৩ সালে হাত্যাকাণ্ডের শিকার হয়ে প্রাণ হারিয়েছে ৭ জন, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ১২ জন, বিষপানে আত্মহত্যা করেছে ২ জন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৯ জন, পানিতে ডুবে মারা গেছেন ১৭ জন, অজ্ঞাত কারণে মৃত্যু হয়েছে ১ জন।

 

এদিকে সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটলেও থানায় রেকর্ডভুক্ত হয়নি একটিও। ফাঁস লাগিয়ে মৃত্যুর মধ্যে রয়েছে- স্কুল শিক্ষার্থী থেকে অল্প বয়সী নারী ও পুরুষ। আর পানিতে ডুবে বেশির ভাগ মৃত্যু হয়েছে শিশুর। এদিকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিষপান ও ফাঁসিতে ঝুলে আক্রান্ত হয়ে শতাধিক নারী-পুরুষ চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীসহ অল্প বয়সী গৃহবধূ রোগীর সংখ্যা বেশি।পৌরসভাসহ চিরাং, সান্দিকোনা, কান্দিউড়া, মাসকা, গড়াডোবা ও বলাইশিমুল ইউনিয়নে এ জাতীয় মৃত্যুর সংখ্যা বেশি। আশুজিয়া ইউনিয়নে একজন চিকিৎসা নিয়েছেন। আর দলপা ও পাইকুড়া ইউনিয়নে এ সংক্রান্ত কোন রোগী চিকিৎসা নেয়নি বলে সূত্রে জানায়। ভৌগোলিক কারণে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন না অনেকেই। তারা পাশের উপজেলায় চিকিৎসা নেন বলেও জানান স্থানীয়রা। বিষপান ও ফাঁসিতে আক্রান্ত রোগীদের ব্যাপারে কোনো কার্যকরী ব্যবস্থা নেয়নি আইনশৃঙ্খলা বাহিনী।

 

তবে, ২০২২ সালে খুনের শিকার হয়েছিল ৮ জন, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলেন ২৭ জন, বিষপানে আত্মহত্যা করেছে ৩ জন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৭ জন,  পানিতে ডুবে মারা গেছেন ২৪ জন, অজ্ঞাত কারণে মৃত্যু হয়েছে ৬ জন ও সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু থানায় রেকর্ড হয়েছিল। কেন্দুয়া থানার ওসি মো. এনামুল হক বলেন, শিক্ষার্থী ও নারীরা আবেগপ্রবণ। আত্মহত্যা একটি অপরাধ। এসব অপরাধ দমনে আমরা নানাভাবে সচেতনতামূল কাজ করে যাচ্ছি।  এজন্য আগের চেয়ে ২০২৩ এ সংক্রান্ত অপরাধ কম ঘটেছে। আশা করি অভিভাবকরা সচেতন হলে আত্মহত্যা ও পানিতে ডুবে মৃত্যু রোধ করা সম্ভব।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com