1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চায়না রাইফেল দিয়ে গুলির নির্দেশ দেননি হাবিবুর রহমান : দাবি আইনজীবীর আন্তর্জাতিক চা দিবস আজ বদলে গেল কুর্মিটোলা হাসপাতালের নাম পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাঁটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে মহম্মদপুরে মানববন্ধন, ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি খুলনা মোংলা মহাসড়কে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত খুলনা কেএমপির পুলিশ কমিশনার’র সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ নালিতাবাড়ীতে খাবারের সন্ধানে বন্য হাতির তাণ্ডব, ফসলহানিতে দিশেহারা কৃষক সততা ও জনবান্ধব কাজের জন্য প্রশংসিত ইউএনও মাহমুদুল হাসানের গজারিয়া থেকে মধুপুরে বদলি। কালিগঞ্জে চেয়ারম্যান আব্দুল হাকিমের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ

চৌগাছাতে নারী চোর আটক চুরি হওয়া সাড়ে ৪ হাজার টাকা উদ্ধার

মেহেদী হাসান শিপলু
  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৪৫৩ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছায় প্রসাধনীর দোকান হতে এক নারী চোরকে আটক করেছেন ক্রেতা সাধারণ। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে চৌগাছা স্বর্ণপট্টির জাহিদ কসমেটিকস এর দোকানে এই চুরির ঘটনা ঘটে। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনা¯’লে এসে চুরি হওয়া টাকা উদ্ধারের পাশাপাশি চোরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।

ভুক্তভোগী ও দোকান মালিক জানান, ঈদকে সামনে রেখে কসমেটিকস এর দোকানে বেশ ভিড় সকাল থেকেই, সেই সাথে শুক্রবার চৌগাছার সাপ্তাহিক হাটের দিন হওয়ায় ভিড় আর বেশি। দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার দিঘলসিংহ গ্রামের আমজাদ হোসেনে স্ত্রী পরিছন বেগম (৫৫) সন্তানাদি ও নাতি-পুতির জন্য কসমেটিক্ধসঢ়;্র পন্য সামগ্রী কিনতে জাহিদের দোকানে আসেন। তার পিছু পিছু নেই ছিচকে মহিলা চোর খুলনার কয়রা এলাকার নুরজাহান বেগম ও তার সহযোগী। ভিড়ের মধ্যে দিঘলসিংহ গ্রামের পরিছন বেগমের ব্যাগ হতে সাড়ে ৪ হাজার টাকা তুলে নেয় চোর নুরজাহান বেগম এবং মুহুর্তে সেই টাকা তার সহকারীর হাতে দিয়ে ইশারায় সরে যেতে বলে। চুরির বিষয়টি অন্য এক ক্রেতা দেখে ফেলে এবং চোর নুরজাহানকে ধরে ফেললেও তার সহযোগী ভিড়ের মধ্যে হারিয়ে যায়। পরবর্তীতে দোকান মালিক চোরকে নিজ দোকানে আটকে রেখে থানা পুলিশে খবর দেন।

থানার এসআই সৌরভ ঘটনা¯’লে পৌছে চুরি হওয়া টাকা উদ্ধারের পাশাপাশি চোরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।ব্যবসায়ী হচেন আলী, আজিজুর রহমান, মহিদুল ইসলাম, রতন কুমার দে,তরিকুল ইসলামসহ একাধিক ব্যবসায়ী বলেন, এই চক্র বেশ কিছু দিন ধরেই
চৌগাছাতে আসছে। প্রায় দিনই কোন না কোন কাস্টমারের টাকা হারিয়ে যাচ্ছে। বাজারে আগত সকলকে আরও বেশি সচেতন হয়ে কেনাকাটা করার আহ্বান জানান ব্যবসায়ীরা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com