1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

মোঃ আশরাফুল আলম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান।
এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সামিউল ইসলাম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ, ফুলবাড়ী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল বাশার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ মর্তুজা হক অস্টিন,বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম,বেতদিঘী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল,খয়ের বাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামিম হোসেন, ফুলবাড়ী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম, এনসিপি নেতা জাকির আহমেদ।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ফুলবাড়ীর জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারীরা।
এ সময় তারা দাবি জানান জুলাইয়ের প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে, বৈষম্য বিরোধী দেশ গড়তে হবে।
আলোচনা সভার শেষে জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com