1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে শোভাযাত্রা ও আলোচনা সভা কাউখালীতে ব্রি ধান ১০৩ এর বাম্পার ফলন হয়েছে/কৃষকদের মুখে হাসি বাগাতিপাড়ায় কবর থেকে উদ্ধার হলো সামিউল ইসলাম সামির হারানো মোবাইল ধর্মপাশায় হাওর রক্ষা বাঁধের উপর গণ শুনানি অনুষ্ঠিত ডিজি স্বাস্থ্য এর মহানুভবতায় পুণবহাল হলেন মমোকহার চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মন মাদারীপুর ডাসারে পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ চার যুবক গ্রেফতার দুর্নীতি- প্রতিদিনের জীবনে নগ্ন বাস্তবতা কলাপাড়ায় প্রতিদিন কোটি টাকার বামন চিংড়ি বিক্রি আজ ১১ই ডিসেম্বর ডিমলা হানাদার মুক্ত দিবস ইন্দুরকানিতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জোড়া খুনের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে মূল আসামী গ্রেফতার

আনার বিশ্বাস
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৪১৭ বার পড়া হয়েছে
মাগুরা মোহাম্মদপুর পানিঘাটা মধ্যপাড়া ঢোকচান্দের মাঠে জোড়া খুনের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে মূল আসামী গ্রেফতার করেছে মাগুরা জেলা পুলিশ। মাগুরাজেলা পুলিশের মারফত জানা যায় গত ৩০/১২/২০২৩ তারিখ শনিবার রাত অনুমান ০৯.৩০ ঘটিকার সময় মাগুরা মোহাম্মদপুর থানাধীন পানিঘাটা মধ্যপাড়া ঢোকচান্দের মাঠে পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পনা মোতাবেক ভিকটিম ১. সবুজ মোল্লা (৩০) ও ২. হৃদয় মোল্লা (১৭) উভয় পিতা মো: মন্জু মোল্লা সাং- পানিঘাটা মধ্যপাড়া, থানা- মোহাম্মদপুর, জেলা- মাগুরাদ্বয়কে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে।
উক্ত হত্যার ঘটনায় এলাকার জনসাধারণ লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ প্রদান করলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে।
প্রাথমিক তদন্তে জানা যায় পূর্ব শত্রুতার জের ধরে আসামী মো: আশিকুর রহমান (১৭) পিতা- ফারুক শিকদার সাং- পানিঘাটা, থানা- মোহাম্মদপুর, জেলা- মাগুরাসহ কয়েকজন ভিকটিম ১. সবুজ মোল্লা (৩০) ও ২. হৃদয় মোল্লা (১৭) দ্বয়কে ডাব খাওয়ার কথা বলে আসামী মো: আশিকুর রহমান ৩০/১২/২০২৩ দিবাগত রাত্রে আনুমানিক ০৯.০০ ঘটিকার সময় ঢোকচান্দের মাঠে নিয়ে যায় এবং পূর্ব পরিকল্পনা মোতাবেক অন্যান্য সহযোগী আসামীরা তাদের অনুসরণ করতে থাকে।
ভিকটিমদ্বয় তাদের কাংখিত স্থানে পৌছালে পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত আসামীসহ তার অন্যান্য সহযোগী আসামীরা অতর্কিতভাবে ভিকটিমদ্বয়কে আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। আটককৃত আসামী পুলিশের নিকট ঘটনার সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করে। উক্ত ঘটনায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে। অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com