1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

জয়পুরহাটে কিশোর গ্যাং নেতাসহ গ্রেফতার ৬

আল আমিন
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮১ বার পড়া হয়েছে
জয়পুরহাটে গ্যাং নেতা আরিফুরসহ ছয় কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার দিবাগত রাতে জেলার পাঁচবিবি উপজেলার পূর্ববালিঘাটা এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন, মোঃ আরিফুর রহমান টিটু, মোঃ টুটুল মিয়া, জনি রায়, কাওসার মন্ডল, উজ্জ্বল রায় ও নাজমুল হাসান।
জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান, জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।কিশোর গ্যাংদের ঔদ্ধত্য আচরণে এলাকাবাসীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন কোন অপরাধ নেই যার সাথে এরা জড়িত হচ্ছে না। এমন অভিযোগে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com