1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
Betandyou RDC : pourquoi choisir ce site pour vos paris et jeux de casino কিভাবে পিন-আপে লাইভ বাজি ধরবেন: নতুন ব্যবহারকারীদের জন্য সহজ গাইড বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী Pin Up casino insights: what to know about safe gaming and payment security ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধ, ৫০টি কলাগাছ কেটে নষ্ট ও নারীকে লাঞ্ছনার অভিযোগ সিংড়ায় স্মার্ট প্রেস ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ উৎসব এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দ্বন্দ্বে ব্যাহত পাঠদান ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা টাংগাইলের নাগরপুরে ৪০ হাজার টাকা জরিমানা তিন ডায়াগনস্টিক সেন্টারকে জামালপুরের ইসলামপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা – ২০২৬ উদ্বোধন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, একই পরিবারের তিনজনসহ নিহত ৫

আব্দুল্লাহ আল মামুন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৩১৩ বার পড়া হয়েছে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের ধাক্কায় থেমে থাকা একটি অ্যাম্বুলেন্সের পাঁচ যাত্রী মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (৮ মে) দুপুর দেড়টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা মর্ডান গার্ডেন সিটির সামনে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের চাকা বিকল হয়ে গেলে সেটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে মেরামত করা হচ্ছিল। এমন সময় পেছন থেকে দ্রুতগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সে থাকা এবং পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীরা চাপা পড়েন। ঘটনাস্থলেই ৩৫ বছর বয়সী এক নারী নিহত হন। আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে মাদারীপুর সদর উপজেলার একই পরিবারের তিনজন – সামাদ ফকির (৬০), তার ছেলে হাফেজ বিল্লাল (৪০), ও মেয়ে আফসানা (২০) রয়েছেন। এছাড়াও অ্যাম্বুলেন্সের চালক মাহাবুব সরদার (২৮) নিহত হয়েছেন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হাষাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যাম্বুলেন্সের যাত্রীরা পেছনে দাঁড়িয়ে ছিলেন। বাসটি জব্দ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এই দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com