1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

দুর্গাপুরে কাব ক্যাম্পুরী-২০২৫ উপলক্ষ্যে কাব কার্নিভাল এর সমাপনি ও মহাতাবু জলসা অনুষ্ঠিত

মোঃ মনিরুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে
রাজশাহীর দুর্গাপুরে ৩দিনব্যাপি উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৫ উপলক্ষ্যে কাব কার্নিভাল এর সমাপনি অনুষ্ঠান ও মহাতাবু জলসা অনুষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারী বুধবার সকালে বাংলাদেশ স্কাউট দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ২৬ হতে ৩০ জানুয়ারী ৩দিন ব্যাপী উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৫ উপলক্ষ্যে কাব কার্নিভাল অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান ও মহাতাবু জলসা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টায় জাতীয় সংগীতের সাথে সাথে পতাকা উত্তোলনের মধ্য সমাপনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
বাংলাদেশ স্কাউট দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) রেজাউল আলম সরকার।
সমাপনী অনুষ্ঠান শেষে মহাতাবু জলসায় মশাল জালিয়ে ক্যাম্প ফায়ার,নাচ, গান, কৌতুক, অভিনয় অনুষ্ঠিত হয়।
সিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রাক্তিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন
বাংলাদেশ স্কাউট দুর্গাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাশুক-ই মোহাম্মদ মাসুদ, উপজেলা মেডিকেল অফিসার মেহেদী হাসান, উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামান, দারিদ্র্য বিমোচন কর্মকর্তার নজরুল ইসলাম, দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু আরিফ রুবেল সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com