1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
২ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তুলছেন বেতন-ভাতা এই কঠিন সময়ে আপনারা একা নন, রাষ্ট্র আপনাদের পাশে আছে: নেপালের প্রধানমন্ত্রী নেপালে নিরাপদে আছেন সংগীতশিল্পী তাসরিফ, চাইলেন দোয়া পটুয়াখালীতে যুবদলের পদব‌ঞ্চিত নেতাদের ঝাড়ু মিছিল নেপাল-চীন সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় নিখোঁজের সংখ্যা প্রায় ১,৫০০ BetonWin Chile: descubre los mejores bonos de bienvenida en 2026 জুলাই হত্যা মামলা ট্রাইব্যুনালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ১০ মন্ত্রী-এমপি ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো গাছের চারা রাতের আঁধারে ধ্বংস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শুরু জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে বিকেলে

এই কঠিন সময়ে আপনারা একা নন, রাষ্ট্র আপনাদের পাশে আছে: নেপালের প্রধানমন্ত্রী

Desk report
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নেপালে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় ১৬২ জন নিহত হয়েছে। দেশটির রাসুয়া জেলায় ভুটে কোশি নদীর প্রবল স্রোতে কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, সেতুসহ ব্যাপক অবকাঠামো। এমন পরিস্থিতিতে দুর্যোগের পর নাগরিকদের ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তিনি বলেন, উদ্ধার, চিকিৎসা, খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করার পূর্ণ দায়িত্ব নিয়েছে সরকার।

দুর্যোগকবলিতদের সাহস দিয়ে বালেন্দ্র শাহ বলেন, ‘এই কঠিন সময়ে আপনারা একা নন। রাষ্ট্র তার সব সম্পদ নিয়ে আপনাদের পাশে রয়েছে। দয়া করে ধৈর্য ধরুন। এমন সংকটের সময়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি জানান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে সরকারের হাতে থাকা সব ধরনের সম্পদ কাজে লাগানো হচ্ছে। জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, জাতীয় কাউন্সিল এবং মন্ত্রিসভা জরুরি বৈঠক করে ত্রাণ ও উদ্ধার তৎপরতা আরো জোরদারের সিদ্ধান্ত নিয়েছে।

উদ্ধার অভিযানে মোতায়েন করা হয়েছে নেপালি সেনাবাহিনী, সশস্ত্র পুলিশসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যদের।

আহতদের বিনামূল্যে চিকিৎসার জন্য বীর হাসপাতাল ও ন্যাশনাল ট্রমা সেন্টারে ১০০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে চিকিৎসক, উদ্ধারকর্মী ও চিকিৎসাসামগ্রী।

সরকার বন্যাকবলিত পরিবারগুলোর জন্য খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ ও অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করছে। ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা দ্রুত পুনর্র্নিমাণ এবং বাস্তুচ্যুত পরিবারগুলোকে নিরাপদ স্থানে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী।

সূত্র: এনডিটিভি

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com