1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি ময়মনসিংহে বোরো সংগ্রহ (ধান/চাল) কার্যক্রম সফল করতে পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চায়না রাইফেল দিয়ে গুলির নির্দেশ দেননি হাবিবুর রহমান : দাবি আইনজীবীর আন্তর্জাতিক চা দিবস আজ বদলে গেল কুর্মিটোলা হাসপাতালের নাম পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাঁটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে মহম্মদপুরে মানববন্ধন, ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি খুলনা মোংলা মহাসড়কে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত খুলনা কেএমপির পুলিশ কমিশনার’র সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ নালিতাবাড়ীতে খাবারের সন্ধানে বন্য হাতির তাণ্ডব, ফসলহানিতে দিশেহারা কৃষক

দুর্ধর্ষ গাঁজা ব্যবসায়ী রামনাথ আটক

আবরার আলভী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২২৭ বার পড়া হয়েছে

ছয় (৬) মামলার আসামি ডোমার বাজারে পানের দোকানের আড়ালে দীর্ঘ কয়েক বছর ধরে গাঁজা বিক্রির ব্যবসা করে আসতেছে শ্রী রাম নাথ রায় (৫৮) পিতা- মৃত গিরিধারী রায়,বাড়ী- পশ্চিম বোড়াগাড়ি কলেজ পাড়ায়। যা যুব সমাজের জন্য বিশাল বড় হুমকির বিষয়।

 

 

গতকাল বুধবার ডোমার- চিলাহাটি রাস্তার, ডোমার কলেজ পাড়ার শালকি ব্রীজের  নিকট হতে ডোমার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরীর এর নির্দেশে এসআই কাওসার আলীর সঙ্গীও ফোর্স গাঁজা বিক্রির সময় লুঙ্গির খোচা থেকে  ৪০টি পুড়িয়া মোট (১০০গ্রাম) গাঁজা সহ রাম নাথ রায়কে আটক করা হয়। গাঁজা ব্যবসায়ী রামনাথ রায় আটক হওয়াতে খুশি হয়েছে এলাকাবাসী। এলাকাবাসীর দাবি তার কঠোর শাস্তি হোক । স্থানীয় বাসিন্দা আবু হায়দার রনি (৩৬) বলেন যুব সমাজ ধ্বংসের মূল কারিগর ছিল এই রামনাথ রায়  তাকে ধরার কারণে যুব সমাজ রক্ষা পাবে মাদকের ভয়াল থাবা থেকে।ডোমার থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী বলেন পুলিশ সুপারের নির্দেশে নিয়মিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়। সব আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com