1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যাংকে রাখা টাকা না পেয়ে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’ আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা কাশেমের ৫ দিনের রিমান্ড পত্নীতলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু মোংলায় বর্ণাঢ্য আয়োজনে ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা ২০২৬’ অনুষ্ঠিত কসবায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার গণসচেতনতামূলক কর্মসূচি কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন ভূরুঙ্গামারীতে সার লুটের ঘটনায় ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করছে বাংলাদেশ: তথ‍্য উপদেষ্টা

দেশসেরা কেন্দুয়ার সাদিয়াকে এমপি রফিক হিলালীর আর্থিক অনুদান

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ ভারসাম্য দৌড়ে (বালিকা) দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দুলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার।

​দেশসেরা এই খুদে অ্যাথলেটকে অভিনন্দন জানিয়ে এবং তার পাশে দাঁড়িয়ে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আর্থিক অনুদান প্রদান করেছেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

​দরিদ্র পরিবারের সন্তান সাদিয়ার এই অনন্য অর্জনে আনন্দ প্রকাশ করে সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, “সাদিয়া কেন্দুয়াবাসী তথা পুরো নেত্রকোনার গৌরব। তার এই প্রতিভা ধরে রাখতে হবে।” অনুদান প্রদানের পাশাপাশি ভবিষ্যতে সাদিয়ার পড়াশোনার ক্ষেত্রেও সার্বিক সহযোগিতা করার জোরালো আশ্বাস দেন তিনি।

​এর আগে, গতকাল বুধবার (১৫ জুলাই) দুপুরে রাজধানী ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশসেরা সাদিয়ার হাতে জাতীয় পুরস্কার তুলে দেন। সাদিয়ার এমন অভাবনীয় সাফল্যে তার পরিবার, বিদ্যালয় এবং স্থানীয় এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com