1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগির ৪১ হাজার টাকা চুরি বিদেশি পিস্তল ও গুলিসহ টেকনাফে গ্রেপ্তার ১ বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে অটো রাইস মিল মালিক খুনের অভিযোগ পায়ের রগ কেটে নির্মম হত্যাকাণ্ড, পুলিশের হেফাজতে সাবেক স্ত্রী মোংলায় ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রজননস্থান ধ্বংসে ব্রাক’র পরিচ্ছন্নতা অভিযান স্থানীয় নির্বাচনের প্রার্থী বাছাইয়ে তিন মানদণ্ডে হবে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

দোহারে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দোহার (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬০ বার পড়া হয়েছে

ঢাকার দোহার উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে কুতুবপুর নৌ-পুলিশ । সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুতুবপুর নৌ-পুলিশ শরীরে কাঁদামাখা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে।

কুতুবপুর নৌ-পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় উপজেলার মৈনটঘাট এলাকা থেকে প্রায় ৫০০ গজ পশ্চিমে থেকে লাশটি উদ্ধার করা হয়। এ বিষয়ে দোহার থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।মামলা নং-২৫ তারিখ: ৪-৯-২০২৩ইং।

কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহুরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মিডফোর্ট হাসপাতালে প্রেরন করা হয়েছে। সিআইডির, পিবিআই এর ক্রাইমসিন টিমকে খবর দিলে তারা লাশ সনাক্ত করার জন্য ডিএনএ, ভিসেরা, সংরক্ষণ করেছে। লাশের শরীরে পচন ধরায় আঙ্গুলের ছাপ নেওয়া সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, লাশ সনাক্তের জন্য সমগ্র বাংলাদেশ, সিডিএম এস সহ পুলিশের সকল ইউনিটে র্বাতা প্রদান করা হয়েছে এবং মামলাটির তদন্ত চলমান রয়েছে।

উক্ত মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া গেলে কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়িকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com