1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায়: জামায়াত আমির পাচারকৃত টাকা ফেরতের দাবিতে পিরোজপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন চিরিরবন্দরে ড্যাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ ৬ যাত্রী আহত, বিক্ষুদ্ধ জনতার ড্যাম্পট্রাকে আগুন বেহাল রাস্তাঘাট ও নাগরিক হয়রানির প্রতিবাদে বাজিতপুরে সচেতন নাগরিকদের মানববন্ধন। ঈশ্বরদীতে ছাগলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ দল হিসেবে আ.লীগের অপরাধের তদন্ত চলছে কিনা জানিনা: চিফ প্রসিকিটর ঈশ্বরদীতে ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন। জামালপুরে কয়েক বছরের জলাবদ্ধতা নিরসনের জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ডাক্তারের কাছে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ শহীদ মুক্তিযোদ্ধা আস্তার রহমান চৌডালা সেতুতে প্রতিবন্ধী স্কুটিচালকের কাছ থেকে টোল আদায়, মানবিকতা নিয়ে প্রশ্ন।

দৌলতপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়ি-ঘর ভাঙচুর, অগ্নিসংযোগ

মামুন বিশ্বাস
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৭ বার পড়া হয়েছে

কুষ্টিয়া মিরপুর ভেড়ামারা উপজেলা প্রতিনিধি:-মো:মামুন বিশ্বাস :- কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে নির্বাচন পরবর্তী দুই দিনের সহিংসতায় স্বতন্ত্র প্রার্থী ট্রাক ও ঈগল প্রতীকের তিন সমর্থক আহত হয়েছেন। এ সময় বাড়ি-ঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গত দুদিনে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগোনাথপুর গ্রামের ট্রাক ও ঈগল সমর্থকদের মধ্যে সংঘর্ষ তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন, মৃত ইয়া নবির ফকির ছেলে তুফান আলী ফকির, একচাদ মণ্ডলের ছেলে হায়দার আলী, আবু বক্কর মণ্ডলের ছেলে আসাদুল ইসলাম। সময় অগ্নিসংযোগে তুফান আলী ফকিরের তিন ভায়ের বাড়ি-ঘর পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এ বিষয়ে ঈগল প্রতীকের সমর্থকেরা বলেন, পূর্বে থেকে জমি নিয়ে ঝামেলা চলছে চাচাতো ও মামাতো ভাই কাবিল ফকিরের ছেলে আনোয়ার ফকিরদের সঙ্গে। আমরা ঈগল প্রতীকের সমর্থনে ভোট করেছি এবং আনোয়ার ফকিরেরা ট্রাক মার্কা প্রতীকের সমর্থনে ভোট করেছে। গতকাল ভোটে জেতার পরেই তারা আজ সকালে হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে।

এদিকে আনোয়র ফকির দাবি করেন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তারা আমার ওপর হামলা করে। তাদের ছোঁড়া ককটেল বিস্ফরণে আগুন লেগে সব পুড়ে গেছে।

এদিকে উপজেলা চরসাদিপু গ্রামে ট্রাক মার্কা প্রতীকের সমর্থক বীর মুক্তিযোদ্ধা জাদু আলী সরকারের ছেলে রফিকুল ইসলামের ট্রাক ভাঙচুর ও বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মক্কেলের ছেলে কামরুল ইসলামের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকা মার্কার সমর্থক মেম্বার মনিরুল ইসলামসহ তার লোকজনের বিরুদ্ধে।

এ ঘটনায় তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক এহতেশাম রেজা ও পুলিশ সুপার আবদুর রকিব। এ সময় পুলিশ সুপার আবদুর রকিব বলেন, বিশৃঙ্খলাকারীরা যেই হোক তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। ইতোমধ্যেই এ ঘটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com