1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি ময়মনসিংহে বোরো সংগ্রহ (ধান/চাল) কার্যক্রম সফল করতে পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চায়না রাইফেল দিয়ে গুলির নির্দেশ দেননি হাবিবুর রহমান : দাবি আইনজীবীর আন্তর্জাতিক চা দিবস আজ বদলে গেল কুর্মিটোলা হাসপাতালের নাম পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাঁটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে মহম্মদপুরে মানববন্ধন, ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি খুলনা মোংলা মহাসড়কে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত খুলনা কেএমপির পুলিশ কমিশনার’র সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ নালিতাবাড়ীতে খাবারের সন্ধানে বন্য হাতির তাণ্ডব, ফসলহানিতে দিশেহারা কৃষক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণে বাকি আর মাত্র সাত দিন

আনন্দ রায়
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৪১১ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণে বাকি আর মাত্র সাত দিন। ইতোমধ্যে জমে উঠেছে নির্বাচনি প্রচার। গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে মূলত লড়াই হবে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সিমিন হোসেন রিমি ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের মধ্যে। তারা মামাত-ফুফাত ভাই-বোন হলেও ভোটের মাঠে তাদের লড়াইটা বেশ ভালোই জমে উঠেছে।সিমিন হোসেন রিমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদ বঙ্গতাজ শহিদ তাজউদ্দীন আহমদের ভাগ্নে।
ফুফাতো ভাই আলম আহমেদের প্রার্থিতা বাতিলের জন্য আদালতে লড়ছেন রিমি। একই সঙ্গে ছোট ভাই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজকে সঙ্গে নিয়ে নির্বাচনের মাঠে প্রচার চালাচ্ছেন তিনি।জানা গেছে, মনোনয়নপত্র বাছাইকালে ঋণ খেলাপের অভিযোগে এ আসনে স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের প্রার্থিতা বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। পরে তিনি এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করলে ১৩ ডিসেম্বর কমিশন আবেদন খারিজ করে দেয়। পরে আলম প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন। পরে আলম আহমেদ এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন। ১৯ ডিসেম্বর চেম্বার আদালত স্বতন্ত্র প্রার্থী আলমের মনোনয়নপত্র গ্রহণ করে তাকে প্রতীক বরাদ্দ দিতে ইসিকে নির্দেশ দেন। এই আদেশের পর আলম আহমেদ ঈগল প্রতীক নিয়ে নির্বাচনি মাঠে প্রচার চালাচ্ছেন।
অপরদিকে, আলম আহমেদের মনোনয়নপত্র গ্রহণ ও প্রতীক বরাদ্দ দেওয়ার আদেশ প্রত্যাহার চেয়ে গত মঙ্গলবার চেম্বার আদালতে আবেদন করেন রিমি। বুধবার চেম্বার আদালত তা মঞ্জুর করে আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য করেন।গাজীপুর-৪ আসনে মোট ভোটা ৩ লাখ ১০ হাজার ৭৪৭ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৫৪ হাজার ৮৭১ জন ও নারী ১ লাখ ৫৫ হাজার ৮৭৬ জন। এ আসনে ভোট কেন্দ্র ১২২টি এবং বুথ ৬০৪টি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com