1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ—দেশটি সেভ করুন : ইমরুল কায়েস রামিসা হত্যা মামলার আসামিদের দ্রুত ফাঁসির দাবিতে বাজিতপুরে বিক্ষোভ মিছিল রিপোর্ট তৈরিকে কেন্দ্র করে পিরোজপুর সদর স্বাস্থ্য কার্যালয়ে সহকর্মীদের হাতাহাতি কোস্ট গার্ডের কাছে অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছে ছোট সুমন বাহিনীর ৭ সদস্য। কাঠালিয়ায় চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু সলঙ্গা ইউনিয়নে সুষ্ঠভাবে ভিজিএফ’র চাল বিতরণ অষ্টগ্রামে টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, দ্রুত সমাধানের দাবি পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি ময়মনসিংহে বোরো সংগ্রহ (ধান/চাল) কার্যক্রম সফল করতে পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চায়না রাইফেল দিয়ে গুলির নির্দেশ দেননি হাবিবুর রহমান : দাবি আইনজীবীর

নওগাঁর ধামইরহাটে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৮

মোঃ মাফুজুর রহমান
  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে
নওগাঁর ধামইরহাটে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত হয়েছেন প্রায় ১৮ জন। আজ শুক্রবার সকালে উপজেলার খেলনা ইউনিয়নের উদয়শ্রী নলপুকুর গ্রামে এ সংঘর্ষ ঘটে। পুলিশ ঘটনাস্থলে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সেখান থেকে আহতদের উদ্ধার করে উপজেলা সাস্থ কমপ্লেক্সে ভর্তি করান এ ঘটনায় এখন পর্যন্ত কেউ নিহত হয়নি এবং পুলিশ কাউকে আটক করেনি।
আহত ব্যক্তিরা হলেন নাম আবুল হোসেন(৫০),খলিলুর রহমান (৬৭),আব্দুস সাত্তার (৪৫),শাহাবুদ্দিন(৩০),হারুনুর রশিদ (৪৫),আনোয়ার হোসেন (৩৫),আতাউর রহমান (২৫),সোহেল রানা (৩৫),সাজ্জাদ হোসেন (৪০),মেহেদী হাসান (২৪),কল্পনা আক্তার ( ৪০),ওয়াহেদা বিবি (৪৫),কামরুজ্জামান (৪০),সামসুল(৪২),রেজাউল (৪০),জাহাঙ্গীর আলম(৪০),মামুনুর রশিদ (৪২),শামসুন্নাহার (৫০) এর নাম জানা গেছে। তাঁদের ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়,দুপক্ষের সঙ্গে গ্রামের একটি খাস জমিজমা নিয়ে বিরোধ চলছিল। দু’পক্ষ একই গ্রামের স্থানীয় বাসিন্দা । বিরোধপূর্ণ খাস পুকুরে গতকাল বৃহস্পতিবার উপজেলা ভুমি অফিসে পুকুরটি ডাক হলে খলিলুর রহমানের লোকজনের উপর হামলার চেষ্টা করে ব্যার্থ হওয়ায় আবারও আজ শুক্রবার সকালে আহতদের বাড়িতে অনাধিকার প্রবেশ করে ভাড়াটে গুন্ডা দ্বারা হামলা চালায় এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জেরে আজ সকাল সাড়ে ১১টার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় মোখলেছুর রহমানসহ গ্রামের লোকজন সংঘর্ষ থামানোর চেষ্টা করলে তাঁদের অনেকেই আহত হন। গুরুতর আহত অবস্থায় সকলেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়, গুরুতর আহত হওয়ায় আবুল হোসেন,খলিলুর রহমান,হারুন অর রশিদ,শাহাবুদ্দিন ও শামসুন্নাহারকে নওগাঁ ২৫০ শয্যা মেডিকেল হাসপাতালে ডাক্তার রেফার করেন।
এ বিষয়ে ধামইরহাট উপজেলা সাস্থ কমপ্লেক্সের মেডিকেল অফিসার আবু মাসউদ আনছারী বলেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য এখান থেকে রেফার করা হয়েছে এবং অন্যান্যদের চিকিৎসা চলমান রয়েছে।
ধামইরহাট থানার (ওসি) তদন্ত হাবিবুর রহমান জানান,একই গ্রামের দুপক্ষের লোকজন জমিজমা বিরোধে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ খবর পাওয়ার সাথে সাথে ঘটনা পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, পুলিশের সহায়তায় আহতদের হাসপাতাল পাঠানো হয়েছে।দু’পক্ষই গুরুতর আহত হয়েছে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি,এ ঘটনায় কাওকে গ্রেফতার করা হয়নি লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com