1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ—দেশটি সেভ করুন : ইমরুল কায়েস রামিসা হত্যা মামলার আসামিদের দ্রুত ফাঁসির দাবিতে বাজিতপুরে বিক্ষোভ মিছিল রিপোর্ট তৈরিকে কেন্দ্র করে পিরোজপুর সদর স্বাস্থ্য কার্যালয়ে সহকর্মীদের হাতাহাতি কোস্ট গার্ডের কাছে অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছে ছোট সুমন বাহিনীর ৭ সদস্য। কাঠালিয়ায় চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু সলঙ্গা ইউনিয়নে সুষ্ঠভাবে ভিজিএফ’র চাল বিতরণ অষ্টগ্রামে টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, দ্রুত সমাধানের দাবি পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি ময়মনসিংহে বোরো সংগ্রহ (ধান/চাল) কার্যক্রম সফল করতে পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চায়না রাইফেল দিয়ে গুলির নির্দেশ দেননি হাবিবুর রহমান : দাবি আইনজীবীর

নবাবগঞ্জে জন্মাষ্টমীতে শোভাযাত্রা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০৩ বার পড়া হয়েছে

সনাতন ধর্মীয় মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শোভাযাত্রা করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ও কাশিমপুর সর্বজনীন দুর্গা মন্দির পরিচালনা কমিটি।
বুধবার (৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ ফটক থেকে শোভাযাত্রা বের করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ। পরে কায়কোবাদ চত্তর অতিক্রম করে উপজেলা ফটক হয়ে বাগমারা শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আঙিনায় গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন দোহার সার্কেলের সিনিয়র এএসপি মো. আশরাফুল আলম, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, নবাবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কমলকান্তি সরকার, নরেশ চন্দ্র হালদার, দয়াময় বাড়ৈ, সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার, উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি অনুপম দত্ত, সাধারণ সম্পাদক সঞ্জয় মোদক দিপ্ত, সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি অসীম বিশ্বাস উৎসব, সাধারণ সম্পাদক রিমন দাস, সহ-সভাপতি পনির মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ সাহা প্রমুখ।

এর আগে, বুধবার বেলা ১১টায় উপজেলা সদরে শোভাযাত্রা বের করে কাশিমপুর সর্বজনীন দুর্গা মন্দির পরিচালনা কমিটি। মন্দির প্রাঙœ থেকে শোভাযাত্র নিয়ে নবাবগঞ্জ সিদ্ধেশ^রী কালী মন্দির হয়ে বাগমারা আঙিনা ঘুরে মন্দির প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

এছাড়াও শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা, শোভাযাত্রা, কৃষ্ণ পূজা, গীতাযজ্ঞ, শ্রীমদ্ভাগবত পাঠ ও অষ্টকালীন লীলা কীর্তনসহ তিন দিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com