1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

নরসিংদীতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েব

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৫ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে  সারাদেশের ন্যায় নরসিংদীতেও মোতায়েন করা হয়েছে “বর্ডার গার্ড বাংলাদেশ”(বিজিবি)।

নরসিংদীর ৫ টি নির্বাচনী আসন এলাকাকে নরসিংদী,রায়পুরা এবং মনোহরদীর ৩ টি ক্যাম্পের মাধ্যমে নিয়ন্ত্রণ করার পরিকল্পনার কথা জানানো হয়েছে বিজিবি,র পক্ষ থেকে।

বিজিবি সূত্রে জানা যায়,আসন্ন সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ করতে ২৯ শে ডিসেম্বর শুক্রবার থেকে নরসিংদী জেলায় মোতায়েন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নরসিংদীর জনসংখ্যা ও সার্বিক দিক বিবেচনায় ১২ প্লাটুন বিজিবি পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত দায়িত্ব পালন করবে। এদিকে বিজিবি মোতায়েনের পর বিকাল হতে জেলা শহরসহ বিভিন্ন সড়ক মহাসড়কে বিজিবি কে টহল দিতে দেখা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com