1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায়: জামায়াত আমির পাচারকৃত টাকা ফেরতের দাবিতে পিরোজপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন চিরিরবন্দরে ড্যাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ ৬ যাত্রী আহত, বিক্ষুদ্ধ জনতার ড্যাম্পট্রাকে আগুন বেহাল রাস্তাঘাট ও নাগরিক হয়রানির প্রতিবাদে বাজিতপুরে সচেতন নাগরিকদের মানববন্ধন। ঈশ্বরদীতে ছাগলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ দল হিসেবে আ.লীগের অপরাধের তদন্ত চলছে কিনা জানিনা: চিফ প্রসিকিটর ঈশ্বরদীতে ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন। জামালপুরে কয়েক বছরের জলাবদ্ধতা নিরসনের জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ডাক্তারের কাছে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ শহীদ মুক্তিযোদ্ধা আস্তার রহমান চৌডালা সেতুতে প্রতিবন্ধী স্কুটিচালকের কাছ থেকে টোল আদায়, মানবিকতা নিয়ে প্রশ্ন।

নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: জমিজমা বিরোধের সূত্র, জিজ্ঞাসাবাদে ৫ জন

মোঃ সোহানুর রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। এ ঘটনায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করছে পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহত পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন।

বুধবার (২২ এপ্রিল) সকালে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশি হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন—নিহত হাবিবুর রহমানের বাবা নমির উদ্দিন (৭০), বোন ডালিমা ও হালিমা, ভাগনে সবুজ রানা (২৫) এবং ভগ্নিপতি শহিদুল।

ওসি মাহবুবুর রহমান জানান, হত্যাকাণ্ডের পরপরই ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। পুলিশের একাধিক তদন্ত সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করে গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। এসব আলামত বিশ্লেষণ এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জমিজমা-সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে আসছে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা সংস্থার সহায়তায় প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

প্রয়োজনে আরও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার বিকেলে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

উল্লেখ্য, গত সোমবার মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতরা হলেন—হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং তিন বছরের মেয়ে সাদিয়া আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতের কোনো এক সময় বাড়ির ভেতরেই এ হত্যাকাণ্ড ঘটে। ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকে মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এদিকে, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে হাবিবুর রহমানের বোন শিরিনার সঙ্গে পারিবারিক দ্বন্দ্ব চলছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। এ নিয়ে আগেও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com