1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে বোরো সংগ্রহ (ধান/চাল) কার্যক্রম সফল করতে পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চায়না রাইফেল দিয়ে গুলির নির্দেশ দেননি হাবিবুর রহমান : দাবি আইনজীবীর আন্তর্জাতিক চা দিবস আজ বদলে গেল কুর্মিটোলা হাসপাতালের নাম পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাঁটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে মহম্মদপুরে মানববন্ধন, ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি খুলনা মোংলা মহাসড়কে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত খুলনা কেএমপির পুলিশ কমিশনার’র সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ নালিতাবাড়ীতে খাবারের সন্ধানে বন্য হাতির তাণ্ডব, ফসলহানিতে দিশেহারা কৃষক সততা ও জনবান্ধব কাজের জন্য প্রশংসিত ইউএনও মাহমুদুল হাসানের গজারিয়া থেকে মধুপুরে বদলি।

‌নিয়োগ বাণিজ্যের অভিযোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

মোতাহার হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

রংপুরের মিঠাপুকুরে মিয়ারহাট আদর্শ নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: বাদল মিয়া ও সহঃ শিক্ষক মো: কামরুল এর বিরুদ্ধে স্বে”ছাচারীতা, অনিয়ম, দূর্নীতি, নিয়োগ বাণিজ্য এবং গাছ চুরির অভিযোগ উঠেছে।নিয়োগের নামে বাণিজ্য এবং টেন্ডার ছাড়া গাছ বিক্রির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী ও সাবেক শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুলাই) সকালে মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের মিয়ারহাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এ বিক্ষোভ ও মানববন্ধনে এলাকাবাসী সুধী সমাজ, দাতা সদস্য ও শিক্ষার্থী অংশ নেন।বক্তারা বলেন, এলাকার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষার্থীদের লেখাপড়ার কোনো পরিবেশ নেই বিদ্যালয়টিতে। কর্মচারী নিয়োগের নামে একের পর এক ব্যক্তির কাছ থেকে ২২ লক্ষ্য টাকা হাতিয়ে নিয়ে নিয়োগের নামে বাণিজ্য করছে প্রধান শিক্ষক।

দাতা সদস্য মন্ধসঢ়;জুরুল ইসলাম বলেন, নিয়োগ দেওয়ার নাম করে আমাদের থেকে জমি ও ২ লাখ ৫০ হাজার টাকা নিয়েও চাকুরী দেননি অভিযুক্ত প্রধান শিক্ষক। সুধী সমাজের রাকিবুল ইসলাম রিপন ও নাসিরুল হক রাজু বলেন, নিয়োগ বানিজ্যের ২২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন প্রধান শিক্ষক আমরা তার বিচার চাই। টেন্ডারবিহীন চুরি করে গাছ বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন তিনি। সাবেক শিক্ষক জয়নাল আবেদীনকে পূনর্বহালের দাবী করে নানা অনিয়ম দূর্নীতিতে জর্জরিত প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি
দাবী করেন তারা।

অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাদল মিয়া বলেন, গাছ কমিটির রেজুলেশনের ভিত্তিতে কাটা হয়েছে। নিয়োগ বানিজ্যের বিষয়টি
ভিত্তিহীন।মিঠাপুকুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মমিন মন্ডল বলেন, বিষয়টি জানতে পেরেছি। টেন্ডার ছাড়া স্কুল মাঠের গাছ বিক্রির কোনো সুযোগ নেই। আমরা এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com