1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Контроль якості для змістовної статті — 029 ময়মনসিংহ সদরে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার মান বাড়ানো ও দালাল দমনের নির্দেশ মেলা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, চেক-স্ট্যাম্প দেখিয়ে ‘প্রকৃত ঘটনা’ প্রকাশের দাবি কৃষক দল নেতার আবাসিক হোটেলে নারীর সঙ্গে রাতযাপনের অভিযোগ বিএনপি নেতা ‘ভাটা শহীদের’ বিরুদ্ধে খাল পরিস্কার: জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে গৌরনদী পৌরশহরের দুই সহস্রাধিক পরিবার ফরিদপুরের বোয়ালমারীতে সেচপাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের অভিযোগ বাতিল করে নতুন নির্বাচনের দাবি বেরোবিতে তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটি অনুমোদন নেত্রকোণায় ছাত্রলীগের ৫ নেতাকর্মী আটক: সাড়াশী অভিযানে ২ মোটরসাইকেল জব্দ

নীলফামারীতে চিতা বাঘের আক্রমণে চারজন আহত

তারিক বিন আজিজ
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪০ বার পড়া হয়েছে
নীলফামারীর কিশোরগঞ্জে চিতা বাঘের আক্রমণে শিশুসহ আহত হয়েছেন চারজন। এ ঘটনার পর স্থানীয়রা চিতা বাঘটি পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে রাখেন।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে রংপুর-দিনাজপুর তিস্তা ক্যানেল ব্রিজ সংলগ্ন এ ঘটনা ঘটে।
আহতেরা হলেন—মাগুড়া ইউনিয়নের আকালীবেচা পাড়া গ্রামের বুদু মিয়ার ছেলে বুলেট মিয়া (২৮), মৃত মকবুল হোসেনের ছেলে ফেরদৌস আলম (৩৫) ছকমাল হোসেনের ছেলে নায়েব আলী (৪০) ও মাগুড়া উত্তর পাড়া গ্রামের চাঁন মিয়ার মেয়ে জান্নাতুল (৮)।
আহতদের স্থানীয় চিকিৎসকের চিকিৎসা দেওয়ার পর একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে তিস্তা ক্যানেল ব্রিজ সংলগ্ন গাছে একটি চিতা বাঘ দেখতে পেয়ে চিৎকার দিলে এলাকার লোকজন বাঘ দেখার জন্য ভিড় জমায়। এ সময় প্রশাসনের মাধ্যমে বন বিভাগকে খবর দিলে বন বিভাগ থেকে লোকজন আসার আগে বাঘটি গাছ থেকে লাফ দিয়ে মাটিতে নেমে ওই ৪ জনকে আক্রমণ করেন। পরে স্থানীয়রা বাঘটিকে পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে রাখে। চিতা বাঘটি দেখার জন্য হাজারো উৎসুক জনতার ভিড় জমে।
মাগুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু জানান, বুলেট মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রংপুর বন বিভাগের জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তিথি সিংহ রায় বলেন, ‘বাংলাদেশের বর্ডার পার্শ্ববর্তী এলাকা ভারতের কুচবিহার বন থেকে পথ ভুলে অথবা খাদ্য সংগ্রহের জন্য চিতাটি আসতে পারে। আমাদের বন বিভাগের কর্মরত কর্মীরা সেখানে গিয়েছে। এ বিষয়ে রাজশাহী বন বিভাগের সঙ্গে কথা বলেছি।’
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com