1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায়: জামায়াত আমির পাচারকৃত টাকা ফেরতের দাবিতে পিরোজপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন চিরিরবন্দরে ড্যাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ ৬ যাত্রী আহত, বিক্ষুদ্ধ জনতার ড্যাম্পট্রাকে আগুন বেহাল রাস্তাঘাট ও নাগরিক হয়রানির প্রতিবাদে বাজিতপুরে সচেতন নাগরিকদের মানববন্ধন। ঈশ্বরদীতে ছাগলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ দল হিসেবে আ.লীগের অপরাধের তদন্ত চলছে কিনা জানিনা: চিফ প্রসিকিটর ঈশ্বরদীতে ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন। জামালপুরে কয়েক বছরের জলাবদ্ধতা নিরসনের জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ডাক্তারের কাছে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ শহীদ মুক্তিযোদ্ধা আস্তার রহমান চৌডালা সেতুতে প্রতিবন্ধী স্কুটিচালকের কাছ থেকে টোল আদায়, মানবিকতা নিয়ে প্রশ্ন।

নেত্রকোণায় নৌকার প্রচারে নায়ক জায়েদ খান

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের নৌকার নির্বাচনি প্রচারে অংশ নিয়েছেন আলোচিত চলচ্চিত্র অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচনি প্রচারে অংশ নেন জায়েদ খান।

এর আগে তিনি নেত্রকোণা-৩ আসনের নৌকার প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলের নির্বাচনি প্রচার করেন।মঞ্চে তিনি নৌকার প্রার্থী অসীম কুমার উকিলের সমর্থনে বক্তব্য দেন এবং বক্তব্য শেষে বেশ কয়েকটি গানের অংশবিশেষ উপস্থিত ভোটারদের গেয়ে শোনান।

এ সময় জায়েদ খান বলেন, আগামী ৭ জানুয়ারি আপনারা সবাই ভোট দিয়ে অসীম কুমার উকিল দাদাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।

এর আগে তিনি উপজেলার সান্দিকোনা, সাহিতপুর ও মাসকা বাজারে নৌকার নির্বাচনি প্রচারে অংশগ্রহণ করেন।এ সময় উপস্থিত ছিলেন, নৌকার প্রার্থী অসীম কুমার উকিল, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ-সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন, বরেণ্য শিল্পী বাউল সালাম সরকার ও ফকির সাহাবুদ্দিনসহ স্থানীয় শিল্পী এবং আওয়ামী লীগসহ দলটির সহযোগী সংগঠনের নেতারা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com