1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুর সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে শিশুর মৃত্যু, ৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার। শিবিরের সুশীলতার দায়ই শিবিরের অনেকে নেবে না: রাবি সভাপতিকে এক হাত নিলেন আম্মার প্রতিশ্রুতি দিচ্ছি-পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে বাংলাভাষী মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে জাতিসংঘের কড়া বার্তা মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্সের প্রতিবেদন ব্যাংকে রাখা টাকা না পেয়ে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’ আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা কাশেমের ৫ দিনের রিমান্ড পত্নীতলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নড়াইলে নির্বাচন উপলক্ষে এসপি মেহেদী হাসানের থানা তদন্ত কেন্দ্র ও পুলিশ ক্যাম্প পরিদর্শন

উজ্জ্বল রায়
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৯০ বার পড়া হয়েছে

নড়াইলে নির্বাচন উপলক্ষ্যে পুলিশ সুপার লোহাগড়া থানা, লাহুড়িয়া তদন্ত কেন্দ্র ও নলদী পুলিশ ক্যাম্প পরিদর্শন। শনিবার (২৩ ডিসেম্বর) নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান লোহাগড়া থানা, লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্র এবং নলদী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন।

এ সময় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায়, লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সেলিম উদ্দিন এবং নলদী পুলিশ ক্যাম্পের আইসি এসআই শেখ মোঃ মোরসালিন পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পুলিশ সুপার সালামি গ্রহণ করেন।

অতঃপর তিনি অফিসার ও ফোর্সদের সাথে আইনশৃঙ্খলা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পাদন করতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান থানা, তদন্ত কেন্দ্র এবং ক্যাম্পে আগত ভুক্তভোগীদের সাথে সুন্দর ব্যবহার করতে বলেন, তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে বলেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সততা, নিষ্ঠা, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে কঠোরভাবে নির্দেশ প্রদান করেন। পক্ষপাতিত্ব করা এবং অনৈতিক সুবিধা গ্রহণ করার অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সুপার সকল পুলিশ সদস্যদের সতর্ক করে দেন। এ সময় তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); মিজানুর রহমান, পুলিশ পরিদর্শক (অপারেশনস), লোহাগড়া থানাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com