1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
২ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তুলছেন বেতন-ভাতা এই কঠিন সময়ে আপনারা একা নন, রাষ্ট্র আপনাদের পাশে আছে: নেপালের প্রধানমন্ত্রী নেপালে নিরাপদে আছেন সংগীতশিল্পী তাসরিফ, চাইলেন দোয়া পটুয়াখালীতে যুবদলের পদব‌ঞ্চিত নেতাদের ঝাড়ু মিছিল নেপাল-চীন সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় নিখোঁজের সংখ্যা প্রায় ১,৫০০ BetonWin Chile: descubre los mejores bonos de bienvenida en 2026 জুলাই হত্যা মামলা ট্রাইব্যুনালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ১০ মন্ত্রী-এমপি ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো গাছের চারা রাতের আঁধারে ধ্বংস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শুরু জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে বিকেলে

লক্ষ্মীপুর সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে শিশুর মৃত্যু, ৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার।

মোঃ জুনায়েদ হোসাইন
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নে সাঁকো পার হওয়ার সময় খালে পড়ে ইউনুস (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজের প্রায় আট ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ভবানীগঞ্জ ইউনিয়নের চটকির সাঁকো এলাকার মরা মুছার খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  সদর, কমলনগর ও রামগতি ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়।

নিহত ইউনুস ওই এলাকার মো. কামাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউনুস সাঁকো পার হওয়ার সময় অসাবধানতাবশত খালে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন। ব্যর্থ হলে সদর ও কমলনগর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালান। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পরবর্তীতে মাগরিবের পর রামগতি ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। রামগতি ডুবুরি দলের নেতা খোকন মজুমদার ও সহযোগী সাজ্জাদ হোসেন সাজুর নেতৃত্বে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। প্রায় আধা ঘণ্টা অভিযান চালানোর পর খালের পানির নিচে বাঁশের ঝোপের ভেতর থেকে ইউনুসের মরদেহ উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুর ফায়ার স্টেশন অফিসার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com