1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ব্যাংকে রাখা টাকা না পেয়ে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’ আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা কাশেমের ৫ দিনের রিমান্ড পত্নীতলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু মোংলায় বর্ণাঢ্য আয়োজনে ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা ২০২৬’ অনুষ্ঠিত কসবায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার গণসচেতনতামূলক কর্মসূচি কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন ভূরুঙ্গামারীতে সার লুটের ঘটনায় ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করছে বাংলাদেশ: তথ‍্য উপদেষ্টা

পবিপ্রবি’র সাথে চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি স্বাক্ষর

‎মোঃ সজিব সরদার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

মঙ্গলবার (৩ডিসেম্বর) সকাল ১০টায় কৃষি অনুষদের কনফারেন্স রুমে উক্ত সমযোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়। পবিপ্রবি’র রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার এর পরিচালক অধ্যাপক ড. মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান।
‎‎অনুষ্ঠানের শুরুতে ভাই চ্যান্সেলর, চায়না কলেজ অব প্লান্ট প্রটেকশন কৃষি বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানান ।‎অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, চায়নার কলেজ অব প্লান্ট প্রটেকশনের ডিন অধ্যাপক ড. জুন লিউ।
এসময় প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন,
‎গত ২৫ বছর যাবৎ দক্ষিণ বঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিথযশা শিক্ষক ও গবেষকবৃন্দ নিরলসভাবে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান বিতরণ করে চলেছেন। এরই ফলশ্রুতিতে দেশের কৃষিতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে এ সমঝোতা চুক্তির মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা কার্যক্রম, উচ্চতর প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়নে শিক্ষক ও ছাত্র বিনিময় এবং কৃষি গবেষণা কার্যক্রমের দ্বার উন্মোচন করল।‎চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলে আরও ছিলেন প্ল্যান্ট বায়োসিকিউরিটি বিভাগের অধ্যাপক জিহং লি, প্লান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ইয়ান লি।‎অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পবিপ্রবি’র রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদ, পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজ এর ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, প্লান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. রুবেল মাহমুদ এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মোঃ ইমাদুল হক প্রিন্স প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com