1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

প্লেসের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

এম এ সাকিব খন্দকার
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে
অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে    দুই দিনব্যাপী অনুষ্ঠিত পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় শেরপুর জেলা পুলিশ লাইন্স মাঠে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার  শেরপুর মহোদয়ের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়। এসময় প্রধান অতিথি মহোদয় পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের শিক্ষার্থীদের ক্রীড়া নৈপুণ্য ও মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
পরবর্তীতে প্লেসের সম্মানিত প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমন্ডলীদের মাঝে প্রধান অতিথি মহোদয় পুরস্কার বিতরণ করেন। এসময় আরআই পুলিশ লাইন্স মোঃ আজিবর রহমান, ওসি এমটি মোঃ নাছিমুল হায়দার, পুলিশ পরিদর্শক জনাব মনজুরুল হক সহ পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের শিক্ষার্থী, অভিভাবকগণ ও সম্মানিত শিক্ষকমন্ডলীগণ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com