1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মুফতি আমীর হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ তুলি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ২৭ আসামি গ্রেফতার মাদারীপুর শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতি মামলায় দুইজন গ্রেফতার জ্বালানি পেতে সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড় মাদারীপুরে বেকারিকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের অপসারণের দাবিতে সাংবাদিকদের স্বারকলিপি

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের নাজেহাল এর প্রতিবাদে ও হাসপাতালের অনিয়ম দুর্নীতি রোধ এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পরিচালকের অপসারণ দাবি করে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রীকে স্বারকলিপি দিয়ে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে সাংবাদিকরা।

রোববার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার এর নিকট এ স্বারকলিপি প্রদান করা হয়। এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পর্দা কেলেংকারী, স্টোর রুমে রহস্যজনক অগ্নিকান্ড, দুর্বল স্বাস্থ্য সেবা নিয়ে সংবাদ পরিবেশন করায় হাসপাতালে সাংবাদিক প্রবেশে বিধিনিষেধ আরোপ করেন হাসপাতালের পরিচালক হুমায়ুন কবির।

শনিবার দুপুরে রাসেল’স ভাইপার এর কামড়ে অসুস্থ রোগির অবস্থার ভিডিও চিত্র ধারণ করতে গেলে সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নিয়ে একটি কক্ষে আটকে রেখে নাজেহাল করে ডাক্তার ও আনসাররা। পরে জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় মুক্ত হন ওই সাংবাদিক।
এ ঘটনায় ফরিদপুরে কর্মরত সাংবাদিকরা জরুরি বৈঠক করে হাসপাতালের পরিচালক হুমায়ুন কবির এর অপসারণ দাবি করে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে স্বাস্থ্য মন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত স্থানীয় স্বাস্থ্য খাতের ইতিবাচক সংবাদ বর্জনেরও ডাক দেন সাংবাদিকরা।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com