1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
Explore secure payment methods for fast payouts at Online Pokies NZ in 2026 Unlock your winnings: Understanding payment methods at PayID Pokies Australia চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার ডেস্ক রিপোর্ট ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনীত করায় ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নাটোরে ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগের ফলাফল স্থগিত, ছাত্রদলের বিক্ষোভ-ভাঙচুর অনুমতি ছাড়াই ‘পৃথিবী চষে বেড়াচ্ছেন’ ইউপি সদস্য, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা Giocare da mobile su Betarino Casino: accesso facile e tante opportunità শিক্ষক থেকে ‘মহামান্যে’র পথে মির্জা ফখরুল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর

ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ জীবন ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে
নীলফামারীতে ১৩৮ বোতল ফেন্সিডিলসহ জিয়ারুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জানুয়ারী) দুপুর ১২.০০ ঘটিকার সময় ইটাখোলা তিস্তা সেচ ক্যানেলের খালুয়ার ব্রীজ নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার কেতকীবাড়ি প্রসাদপাড়া এলাকার মোঃ মতিয়ার রহমান ছেলে।
এ ঘটনায় মাদক আইনে মামলা করে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, লালমনিরহাটের হাতিবান্ধা এলাকা থেকে টিভিএস ১৬০ সিসি মোটর সাইকেল যোগে নীলফামারীতে আসছিলেন জিয়ারুল ইসলাম। তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর সেচ ক্যানেলের ইটাখোলা ইউনিয়নের খালুয়ার ব্রীজ নামক স্থানে মটরসাইকেল দুর্ঘটনায় শিকার হন। এ সময় মোটরসাইকেলের ব্যাটারী ও তেলের ট্যাংকার ভেঙ্গে কয়েকটি ফেন্সিডিলের বোতল বের হয়। তৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে আটক করে এবং পুলিশকে খবর দেয়। নীলফামারী থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৩৮ বোতল ফেন্সিলিসহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। নীলফামারী সদর থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, তার ব্যবহৃত টিভিএস আরটিআর এপাচি ১৬০ সিসির মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং গাড়ী তল্লাশি করে ভিতরে থাকা ১৩৮ বোতল ফেন্সিলিসহ তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। নীলফামারীতে সরবরাহের জন্য ফেন্সিডিলের বোতলগুলো নিয়ে আসছিলেন তিনি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com