1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত মাগুরার শ্রীপুর সরকারি কলেজের ১৮ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা ‎ওসি তারিক হাসান রাসেলের নেতৃত্বে গৌরনদীতে আইন-শৃঙ্খলার উন্নতি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স পিরোজপুরে কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ: প্রধান আসামি গ্রেপ্তার মানসিক আঘাত ও কর্মব্যস্ততার কারণ দেখিয়ে রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ গঙ্গাচড়ায় ইউএনওর উপস্থিতিতে হট্টগোল, একদিন পর থানায় সাধারণ ডায়েরি আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে নবাবগঞ্জে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত কামালপুর সীমান্তে বিএসএফের কথিত পুশইনের শিকার বৃদ্ধ বাংলাদেশি নাগরিক, ২৪ ঘণ্টা পর উদ্ধার করে থানায় হস্তান্তর বিজিবির মাগুরার শালিখার হাজরাহাটিতে উৎসবমুখর পরিবেশে বিপুল উৎসাহে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত

বগুড়া শাহজাহানপুরে ২৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ শামিম ও লিয়ন গ্রেফতার

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে
এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, মহোদয়ের দিকনির্দেশনায় রবিবার (১৩ জুন) অনুমানিক ১টা ১০ মিনিটে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া এর একটি চৌকষ আভিযানিক দল শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় মাইক্রোওয়েভ বেতার স্টেশন (বিটিসিএল বনানী) অফিসে মূল গেটের সামনে রংপুর টু ঢাকা গামী মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি স্মার্ট মোবাইল ফোন, ৩টি সিম এবং নগদ ১,০০০/- টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো, মোঃ শামীম মিয়া (২০), পিতা- মোঃ আশরাফ আলী, সাং-মইদাম হাজিপাড়া, ইউপি-পাথরডুবি থানা-ভুরুঙ্গামারি, জেলা কুড়িগ্রাম  মোঃ লিয়ন মিয়া (২২) পিতা-মোঃ মুসা মিয়া, সাং গরুর হাটি মুন্সিপাড়া, থানা-উলিপুর জেলা-কুড়িগ্রাম বর্তমান ঠিকানাঃ সাং-কাঠালবাড়ী নেপাদদারগা আদগ্রাম (আবাসন), থানা- সদর, জেলাঃ কুড়িগ্রাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগন দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।
 গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com