1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

বগুড়ায় পুলিশের ওসি পরিচয়ে প্রতারণা করতেন তারা

ফাহিম মাহাদী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৩৭৭ বার পড়া হয়েছে

বগুড়ায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে শিবগঞ্জ থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৬টি মোবাইল, সচল ও অচলসহ ৪২টি সীমকার্ড, নগদ ২১ হাজার টাকা, একটি নোটবুক ও খাতা জব্দ করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- শিবগঞ্জ উপজেলার হাটগাড়ী এলাকার আহাম্মেদ ইমতিয়াজ ওরফে রাসেল এবং তার সহযোগী মহব্বত নন্দিপুর এলাকার সজল ইসলাম।
এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা।
পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার প্রতারক। তারা কিছুদিন আগে থেকে কখনও শেরপুর থানার ওসি৷ কখনও বগুড়া সদর থানার ওসি পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রতারণামূলক টাকা আত্মসাৎ করে আসছিল।
গত ২ এপ্রিল শেরপুরের কুসুম্বী ইউনিয়ন পরিষদের সচিবের মোবাইল নম্বরে ভুয়া একটি বিকাশ রিফিলের বার্তা পাঠায়। বার্তা পাঠানোর পর তারা বলে ‘আমি পুলিশের উর্ধ্বতন অফিসারের নামে টাকা পাঠাতে গিয়ে আপনার নামে টাকা ভুল করে চলে গেছে। খুবই দ্রুত টাকা ফেরৎ পাঠান, তা না হলে আমি পুলিশ পাঠাবো।’
ওসি রেজা আরও জানান, এইভাবে শেরপুর থানার উত্তর সাহাপাড়া এলাকার অবসরপ্রাপ্ত স্বাস্থ্য বিভাগের সাবেক এক কর্মকর্তার কাছে সাড়ে ২০ হাজার টাকার ভুয়া বার্তা পাঠায়৷ পরে সন্দেহ হলে ওই স্বাস্থ্য কর্মকর্তা শেরপুর থানায় অবগত করলে পুলিশ তদন্তে নামে। তদন্তের এক পর্যায়ে পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে শিবগঞ্জ থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ওসি রেজা বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শেরপুর থানায় প্রতারণার অভিযোগে মামলা রুজু হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com