1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ উন্নয়ন…মুশফিকুর রহমান এমপি অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল এবার হামলা হলে জবাব হবে আরও বড় পরিসরে, হুঁশিয়ারি ইরানের যেকোনো মুহূর্তে ছাত্রদলের নতুন কমিটি, শেষ মুহূর্তে আলোচনায় যারা বাংলাদেশের ডিআরএস নিয়ে মন্তব্য আম্পায়ারের সতর্কবার্তায় ফের বিতর্কে স্মিথ নিজ মাথায় গুলি করে সাবেক ছাত্রলীগ নেতার আত্মহত্যা বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ: প্রতিমন্ত্রী শাহে আলম পূর্ণ মন্ত্রী’র দায়িত্ব পাওয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জে ও বকশীগঞ্জে আনন্দ মিছিল ফরিদপুরের বোয়ালমারীতে ১০টি ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের গভীর রাতের মশাল মিছিল, ভিডিও ভাইরাল

এত ব্যাংকের দরকার নেই বাংলাদেশে: মাহবুব উদ্দিন খোকন

Desk report
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য (বিএনপি) এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘টাকা নেই। ব্যাংকগুলো লুট হয়ে গেছে। এত ব্যাংক দরকার কি বাংলাদেশে? এত ব্যাংক দরকার নেই বাংলাদেশে। এমপি হলে তার একটা ব্যাংক লাগবে। এমপি ও নেতা হলেই তার লিজিং কোম্পানি লাগবে। এগুলো বন্ধ করতে হবে। ব্যাংক কমায় ফেলতে হবে। এত ব্যাংকের দরকার নেই। জনগণের টাকা দিয়ে ব্যাংকের ঘাটতি পূরণ করতে হয়। জনগণের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

আজ রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন মাহবুব উদ্দিন খোকন।

এ সময় তিনি আরও বলেন, ‘আজ মানুষের ব্যাংকের প্রতি আস্থা কমে গেছে। অনেকে নগদ টাকা ঘরে রাখছেন। আবার যাঁরা টাকা বিদেশে পাচার করতে চেয়েছিলেন, আবার যাঁরা স্বৈরাচার ছিলেন, তাঁরাও অনেক নগদ অর্থ ফেলে চলে গেছেন। ঘরে ঘরে নগদ অর্থ পড়ে আছে, কিন্তু ব্যাংকে জমা হচ্ছে না। আমি প্রস্তাব করছি, সরকার যদি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দিন, দুই মাসের মধ্যে টাকা জমা দিয়ে বৈধ করতে পারবে। যদি ট্যাক্স ফাইলে টাকা না থাকে তাহলে ২৫ শতাংশ কর দিয়ে বৈধ করবে। এতে বাজেট ঘাটতি পূরণ হবে, ব্যাংকিং খাতে তারল্য বাড়বে, ব্যাংক শক্তিশালী হবে এবং সেই অর্থ দেশের বিনিয়োগ ও উৎপাদনমুখী খাতে ব্যবহার করা সম্ভব হবে।’

টাকা পাচার বড় সমস্যা উল্লেখ করে নোয়াখালীর এই এমপি বলেন, ‘স্বাধীনতার পর থেকে যত টাকা বিদেশে পাচার হয়েছে, আমরা বারবার বলেছি সেই টাকা ফিরিয়ে আনব। কিন্তু বাস্তবে কোনো টাকা ফিরে আসে নাই। আনার সুযোগও নাই। একটি টাকাও ফিরিয়ে আনা যায়নি। কারণ একবার টাকা আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় ঢুকে গেলে তা ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। টাকারও একটি স্বভাব আছে। মানুষ যেখানে নিরাপত্তা অনুভব করে, সেখানেই টাকা রাখে।’

খোকন বলেন, ‘আমাদের মা-বোনেরা যেমন বাসায় থাকলে সোনা ও টাকা আলমারিতে রাখেন, কিন্তু বাড়ি ফাঁকা থাকলে নিরাপদ স্থানে সরিয়ে রাখেন। কারণ সেখানে তাঁরা নিরাপত্তা অনুভব করেন। আমাদেরও এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে দেশের মানুষ বিদেশে টাকা না পাঠিয়ে দেশের মধ্যেই বিনিয়োগ করতে আগ্রহী হয়।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘শুধু আইন করলেই হবে না, সিস্টেম পরিবর্তন করতে হবে। সিঙ্গাপুর, দুবাই, কানাডা, থাইল্যান্ড—সব দেশেই আইন আছে, কিন্তু তারা এমন একটি আর্থিক পরিবেশ তৈরি করেছে, যেখানে মানুষ স্বেচ্ছায় অর্থ রাখে। আমাদেরও সেই ধরনের সিস্টেম গড়ে তুলতে হবে।’

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করা হোক: সংসদে মাহবুব উদ্দিন খোকন৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করা হোক: সংসদে মাহবুব উদ্দিন খোকন
তিনি বলেন, ‘বাজেট বাস্তবায়নে কতগুলো সমস্যা আছে। প্রথম হল বাংলাদেশে আইন-শৃঙ্খলার অবনতি। কোটি কোটি যুবকদের বেকার রেখে আইনশৃঙ্খলার উন্নতি আশা করি না। আমাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।’

মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, ‘আমাদের এই বাজেট একটি ঘাটতির বাজেট। তবে ঘাটতির বাজেট শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অনেক দেশেই হয়। বাংলাদেশের অতীতের রেকর্ড দেখলেও দেখা যাবে, প্রায় সব সময়ই ঘাটতির বাজেট হয়েছে। বাজেট মূলত আগামী এক বছরে দেশের উন্নয়নের একটি পরিকল্পনা।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর নেতৃত্বে মাত্র তিন মাসের মধ্যে একটি বিধ্বস্ত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। লুটপাটের অর্থনীতি থেকে দেশকে উদ্ধার করার মধ্যেই এই বাজেট দেওয়া হয়েছে। এ কারণেই এই বাজেট নিয়ে বড় ধরনের সমালোচনা আমরা দেখছি না।’

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com