1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
অক্টোবরের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে ‘মাদক সেবনে বাধা’ দেয়ায় হত্যা করা হয়: আরপিএমপি কমিশনার প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার মাদক সেবনে বাধা দেওয়ায় প্রথমে শিক্ষককে, পরে বাকি ৩ জনকে হত্যা: পুলিশ ভারতীয় বার কাউন্সিল চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫০ কোটির দুর্নীতির অভিযোগ, পদত্যাগ দাবি জোর-পূর্বক অন্যের জমি দখল করে রান্নাঘর তৈরি করাকে কেন্দ্র করে শিবচরে দু-গ্রুপের সংঘর্ষ। নিউইয়র্ক-সিডনিতে ফ্লাইট চালুর পরিকল্পনা, বিমান খাতে বড় উদ্যোগ কাঠালিয়ায় ব্যবসায়ী ও দুই ছেলেকে কুপিয়ে আহতের ঘটনায় শাস্তির দাবিতে মানববন্ধন

আগামী ৩০ দিন হরমুজের একক নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে: আরাঘচি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

আগামী ৩০ দিন হরমুজ প্রণালির সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা ইরানের হাতেই থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মঙ্গলবার (২৮ জুন) ইরাক সফরকালে তিনি এই ঘোষণা দিয়েছেন বলে আল জাজিরার খবরে বরা হয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, ইরাকি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর আরাঘচি বলেন, ইরানের ওপর চাপিয়ে দেয়া যুদ্ধের সর্বশেষ ফলাফল এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অগ্রগতি সম্পর্কে আমি ইরাকের কর্মকর্তাদের অবহিত করেছি।

তিনি আরও বলেন, আগামী ৩০ দিন হরমুজ প্রণালি ইরানের পূর্ণ তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় থাকবে এবং সমস্ত বাধা দূর হওয়ার পর এই জলপথের পূর্ণ ধারণক্ষমতা পুনরুদ্ধার করা হবে। আমরা এই বিষয়টি নিয়েই কাজ করছি।

নতুন করে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এই দায়িত্ব ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর বর্তায়। এক্ষেত্রে অন্য কোনো পক্ষ বা রাষ্ট্রের ভূমিকা নেই। সমঝোতা স্মারকে এটি সম্পূর্ণ স্পষ্ট এবং যেকোনো হস্তক্ষেপ বা একতরফা পদক্ষেপ পরিস্থিতিকে আরও খারাপ করবে এবং প্রণালিটি পুনরায় খোলার প্রক্রিয়াকেও বিলম্বিত করবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com