1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভোটকেন্দ্রে জামায়াত কর্মীর ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু ২৫ বছর পর ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ ফখরুল কন্যার জয়পুরহাট পাঁচবিবির সমসাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে এনসিপি নেতা এড,মাহবুব এর আহবান নির্বাচনের আগমুহূর্তে বাংলাদেশ সরকারের প্রতি জাতিসংঘের বার্তা নাটোরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ৫৬৬ কেন্দ্রে সরঞ্জাম বিতরণ, কঠোর নিরাপত্তায় নির্বাচন যৌথবাহিনীর মহড়ায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটে সেনাবাহিনীর অঙ্গীকার, ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটের আহ্বান সোনামসজিদ স্থলবন্দর ভোটের জন্য তিন দিন বন্ধ কুড়িগ্রাম-২ আসনে ‘ঝুঁকিপূর্ণ’ ভোটকেন্দ্রের তালিকা দিয়ে প্রশাসনের কাছে ব্যবস্থা চাইলেন ধানের শীষ প্রার্থী ফরিদপুরের ভাঙ্গায় নড়াইল এক্সপ্রেস উল্টে নিহত ২, আহত অন্তত ২০!

বরিশালে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে এলাকা ছাড়া করার হুমকি, জাপা নেতাকে শোকজ

ইয়াসিন আহমেদ ফাহিম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২১১ বার পড়া হয়েছে

বরিশালের মুলাদীতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে এলাকা ছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগে জাতীয় পার্টি (জাপা) নেতাকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে বরিশাল-৩ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান বরিশাল জেলা ও দায়রা জজ চন্দন কান্তি নাথ মুলাদী উপজেলা জাতীয় পার্টির সহআহবায়ক আব্দুল মজিদকে নোটিশ করেন।

আব্দুল মজিদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী ড. আমিনুল হক কবিরের কর্মী তয়কা গ্রামের মো. মোকছেদ আকনকে মোবাইল ফোনে ভয়ভীতি প্রদর্শন, এলাকা ছাড়া করা এবং ঈগল প্রতীকের নির্বাচনি ক্যাম্প ভেঙে ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় আব্দুল মজিদকে স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে বলে জানান বিচারক চন্দন কান্তি নাথ।

অভিযোগকারী মোকছেদ আকন জানান, ‘ঈগল প্রতীকের পক্ষে কাজ করায় উপজেলা জাতীয় পার্টির সহআহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ গত ২৫ ডিসেম্বর রাত ১২টার দিকে মোবাইল ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

পরে ঈগল প্রতীকের পক্ষে প্রচার প্রচারণা করতে নিষেধ করে ভয়ভীতি প্রদর্শন করেন এবং নির্বাচনের পর এলাকা ছাড়া করবেন বলেও হুমকি দেন। বিষয়টি ঈগল প্রতীকের প্রার্থী ড. আমিনুল হক কবিরকে অবহিত করে নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছি।’

স্বতন্ত্র প্রার্থী ড. আমিনুল হক কবির বলেন, ‘কর্মী-সমর্থকেরা আচরন বিধি মেনে ঈগল প্রতীকের পক্ষে কাজ করছেন। জাতীয় পার্টির নেতার হুমকিতে কর্মীদের মাঝে ভীতির সঞ্চার হয়েছে। এতে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কমে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।’

এ ব্যাপারে উপজেলা জাতীয় পার্টির কো-কনভেনার (সহ-আহবায়ক) আব্দুল মজিদ বলেন, ‘ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক থাকায় ২৫ ডিসেম্বর রাতে মোকছেদ আকনকে ফোন দিয়েছিলাম। তাকে হুমকি কিংবা ভয়ভীতি দেখানো হয়নি।’বরিশাল-৩ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান বরিশাল জেলা ও দায়রা জজ চন্দন কান্তি নাথ জানান, ‘তথ্য প্রমাণের ভিত্তিতে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টি নেতা আব্দুল মজিদকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। তাকে ২৮ ডিসেম্বর স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।’

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com