1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যাংকে রাখা টাকা না পেয়ে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’ আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা কাশেমের ৫ দিনের রিমান্ড পত্নীতলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু মোংলায় বর্ণাঢ্য আয়োজনে ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা ২০২৬’ অনুষ্ঠিত কসবায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার গণসচেতনতামূলক কর্মসূচি কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন ভূরুঙ্গামারীতে সার লুটের ঘটনায় ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করছে বাংলাদেশ: তথ‍্য উপদেষ্টা

মধুচন্দ্রিমার পর বাড়ি এসে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় যুবকের

মো:আমিনুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে
মধুচন্দ্রিমা শেষে বাড়ি ফিরে বরপতির মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালকড়পাড় এলাকায়। আজ (২৪ ফেব্রুয়ারি) শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম: মো. জাহিদুল ইসলাম সবুজ,বয়স: ২৫ বছর,পিতা: হুমায়ুন কবির
ঠিকানা: কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার গাজীপুর এলাকা
সে কুমিল্লা ইপিজেডের একটি কোম্পানিতে কর্মরত ছিলো।
জানা যায়,২০ দিন আগে সবুজের বিয়ে হয়। বৃহস্পতিবার স্ত্রীকে নিয়ে কক্সবাজারে মধুচন্দ্রিমায় যান তিনি। শনিবার সকালে তিনি বাড়ি ফিরে আসেন।কালকড়পাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান সবুজের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ ঘটনায় স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা শোকাহত।
স্থানীয় ইউপি সদস্য মো. জালাল উদ্দিন বলেন, “সকালে তাড়াহুড়া করে ইপিজেডের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান সবুজের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়।”মধুচন্দ্রিমা শেষে নবজীবনের স্বপ্ন দেখে ফিরে আসা সবুজের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com