1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ব্যাংকে রাখা টাকা না পেয়ে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’ আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা কাশেমের ৫ দিনের রিমান্ড পত্নীতলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু মোংলায় বর্ণাঢ্য আয়োজনে ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা ২০২৬’ অনুষ্ঠিত কসবায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার গণসচেতনতামূলক কর্মসূচি কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন ভূরুঙ্গামারীতে সার লুটের ঘটনায় ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করছে বাংলাদেশ: তথ‍্য উপদেষ্টা

মনোহরদীতে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষার্থী নিহত

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে
নরসিংদীর মনোহরদী উপজেলার মনোহরদী বাসস্ট্যান্ড গরু বাজার সংলগ্ন রাস্তায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে সোহাগ মিয়া(২২)নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।বৃহস্পতিবার(২২ ফেব্রুয়ারি)সকালঃ১০ ঘটিকার দিকে মনোহরদী পৌরসভার অন্তর্গত মনোহরদী  বাসট্যান্ড এলাকার গরু বাজার সংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে এ দূর্ঘটনাটি ঘটে।নিহত সোহাগ মিয়া(২২)গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দি এলাকার দীঘিরপাড় গ্রামের ওহিদ উদ্দীনের ছেলে।
সোহাগ মিয়া নরসিংদী প্রেসিডেন্সি কলেজে দ্বাদশ শ্রেণীতে অধ্যায়নরত ছিল।বিষয়টি নিশ্চিত করেছেন গোতাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত রবিন।জানা যায়,এসএসসি পরীক্ষার্থী ছোটবোনকে পরীক্ষা কেন্দ্রে নামিয়ে মোটরসাইকেল দিয়ে বাড়ীতে ফেরার পথে মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন গরু বাজারের কাছে এসে তাঁর সামনে থাকা সিএনজি ওভারটেক করতে গেলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেল চালক ছিঁটকে পড়ে যায়।
সে সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক কলেজ শিক্ষার্থী সোহাগ ঘটনাস্থলেই মারা যায়।পরে উপস্থিত স্থানীয় লোকজন কাভার্ডভ্যানটিকে আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করেন। এদিকে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে,মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আবুল কাশেম ভূ্ঁইয়া বলেন,নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে,তবে চালক পালিয়ে গেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com