1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ—দেশটি সেভ করুন : ইমরুল কায়েস রামিসা হত্যা মামলার আসামিদের দ্রুত ফাঁসির দাবিতে বাজিতপুরে বিক্ষোভ মিছিল রিপোর্ট তৈরিকে কেন্দ্র করে পিরোজপুর সদর স্বাস্থ্য কার্যালয়ে সহকর্মীদের হাতাহাতি কোস্ট গার্ডের কাছে অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছে ছোট সুমন বাহিনীর ৭ সদস্য। কাঠালিয়ায় চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু সলঙ্গা ইউনিয়নে সুষ্ঠভাবে ভিজিএফ’র চাল বিতরণ অষ্টগ্রামে টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, দ্রুত সমাধানের দাবি পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি ময়মনসিংহে বোরো সংগ্রহ (ধান/চাল) কার্যক্রম সফল করতে পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চায়না রাইফেল দিয়ে গুলির নির্দেশ দেননি হাবিবুর রহমান : দাবি আইনজীবীর

মহেশখালীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস ২০২৩।

আবুল কাসেম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৫ বার পড়া হয়েছে
৯ই ডিসেম্বর ককসবাজারের মহেশখালী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে, উপজেলা পরিষদের সামনে ঐতিহাসিক বটতলায় দিবসটি পালিত হয়।মহেশখালী কলেজের অধ্যাপক আশিষ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে,সাধারণ সম্পাদক নুরুল আলমের সঞ্চালনায় দিবসটি পালিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা।
আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা  সবুজ কুমার দে,উপজেলা সমবায় কর্মকর্তা গোলাম মাসুদ এবং বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহমদসহ বিভিন্ন শ্রেণীর নাগরিক ও স্কুল কলেজের শিক্ষার্থীরা।
“দূর্নীতিকে না বলুন”এ শ্লোগানকে সামনে রেখে তারা দূর্নীতি বিরোধী বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।শিক্ষার্থীদের হাতে দূর্নীতি বিরোধী  বিভিন্ন ধরনের প্লেকার্ড, প্যাষ্টুন ইত্যাদি দেখা যায়।ব্যানারে দূর্নীতি বিরোধী অভিযোগ কেন্দ্রের হঠ লাইন নং ১০৬ লেখা ছিল।
প্রধান অতিথির বক্তব্যে মীকি মারমা বলেন দূর্নীতি আমাদের প্রত্যেক স্তরে ছড়িয়ে গেছে, নৈতিকতা বিরোধী কাজই হলো দূর্নীতি, ধর্মীয় অনুশাসন পরিপালনের মাধ্যমে দূর্নীতি প্রতিরোধ সম্ভব।
বক্তারা বলেন
যেখানেই দূর্নীতি সেখানেই প্রতিরোধ, দূর্নীতির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহবানও জানান তারা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com