1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
এআই প্রযুক্তিতে ট্রাফিক মনিটরিং, এক সপ্তাহে ৩শ’ মামলা ড. ইউনূসকে জুলাই শহীদ নাফিজের স্মারক চিত্রকর্ম উপহার দিলেন ডাকসু ভিপি জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে কারিনা কায়সারকে রাজধানীতে জরুরি পানি সরবরাহে সরকারের ৯২০ কোটি টাকার প্রকল্প সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার ঢাবির সহকারী প্রক্টরের দায়িত্ব ছাড়লেন মোনামি পুলিশের চেইন অফ কমান্ড ভাঙলে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার শত্রুদের বিরুদ্ধে দৃঢ়ভাবে মোকাবিলা অব্যাহত রাখার নির্দেশনা মোজতবা খামেনির

মাটি ব্যবস্থাপনা আইনে ইউপি সদস্যসহ ৫ জনের কারাদণ্ড

সাজেদুর রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে
নাটোরের লালপুরে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন ও পদ্মার চরে অবৈধভাবে বালু-ভরাট উত্তলোনের দায়ে তিনজনের কারাদণ্ড ও ইউপি সদস্যসহ দুইজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩১ জানুয়ারি) উপজেলার পদ্মার চরে ও বোয়ালীপাড়া গ্রামে পৃথক অভিয়ান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ এ আদেশ দেন। কারাদণ্ড প্রাপ্তরা হলেন, উপজেলার নবীনগর গ্রামের বেলাল মন্ডলের ছেলে আরিফুল ইসলাম (২৮), সালামপুর গ্রামের জাবেদ সরকারের ছেলে হৃদয় (২১), সাইপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে সাহারুল (৩২)। অপরদিকে আড়বাব ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য বজলু শাহ (৫০) কে ২ লাখ টাকা ও রূপপুর এলাকার আব্দুল আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা ভূমি অফিসের নাজির-কাম-ক্যাশিয়ার মো. আসাদুজ্জামান বলেন, গতকাল রাতে ও বুধবার দিন ব্যাপী উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ফসলি জমিতে অবৈধ ভাবে পুকুর খনন, পদ্মার চরে অবৈধভাবে বালু-ভরাট উত্তোলন ও একাজে সহযোগিতা করার জন্য মাটি ব্যবস্থাপনা ও সড়ক আইনে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও দুইজনকে সর্বমোট আড়াই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।এসময় লালপুর থানার এএসআই আব্দুর রাজ্জাক ও এএসআই ইউসুফ আলী উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com