1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে অগ্রাধিকার দেবে বিএনপি: তারেক রহমান চাঁদাবাজি নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: মির্জা আব্বাস আমাকে ক্ষ্যাপাবেন তো হাফপ্যান্ট খুলে যাবে, হাংকিপাংকি করবেন না: মির্জা আব্বাসকে পাটওয়ারী ডিবিতে ধরিয়ে দেওয়ার সন্দেহে কলেজ ছাত্র হত্যা অন্যায় ও অসত্য থেকে মুক্ত না হলে এবাদতের প্রকৃত স্বাদ পাওয়া যায় না : ফুলবাড়ী বাজার ব্যবসায়ীদের উদ্যোগে ভাঙ্গাচুরা রাস্তা মেরামত কিশোরগঞ্জের অষ্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১৫ ভোলা-২ বোরহানউদ্দিন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী ভান্ডারিয়ায় খেয়া পারাপারের সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ মাদারীপুরে ঝুঁকিপূর্ণ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আল আমিন
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে বাস হায়েসের সংঘর্ষে একজন নিহত ও শিশুসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে হয়েসের ড্রাইভার আব্দুল আহাদের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার সময় মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকার গুডলাক সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হায়েসের যাত্রী মিঠু ঘিওর উপজেলার তরা এলাকার চুন্নু মিয়ার ছেলে।
আহতরা হলেন, সদর উপজেলার বেওথা এলাকার মনিরুল (১৮), ঘিওর উপজেলার তরা এলাকার চুন্নু মিয়ার ছেলে আব্দুল আহাদ (২৪), কুষ্টিয়া জেলার কুমারখালির মৃত নুরুদ্দিন বিশ্বাসের ছেলে হাবিবুর রহমান (৬০) তার স্ত্রী জাকিয়া (৫০), রিফাত আলীর স্ত্রী আলেয়া (৫৫), দিপন আলমের মেয়ে মরিয়ম (৫), হৃদয়ের স্ত্রী আরিফা (২১), ওমর বাদশার ছেলে নূর আলম (৩৮) ও তার স্ত্রী আজু বেগম (৩২)।  অজ্ঞাত আরিফ (২৪)।
স্থানীয়রা জানান, রাজধানী পরিবহনের একটি বাস আরিচার দিকে যাচ্ছিল। তরা এলাকা থেকে হায়েসটি মানিকগঞ্জে যাবার পথে আচমকা গুডলাক সিএনজি স্টেশনে প্রবেশের সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হায়েসে থাকা দু’জন ও বাসে থাকা নয়জন আহত হয়। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হায়েসের যাত্রী মিঠুকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু বলেন, সম্ববত হায়েসটি জ্বালানি নিতে পাম্পে প্রবেশের সময় এ দূর্ঘটনা ঘটে। রাজধানি পরিবহনের বাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com