1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

মান্দায় হাঁস পালনে স্বাবলম্বী অনেক খামারি

এনামুল হক 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৭ বার পড়া হয়েছে
হাঁস পালনে স্বাবলম্বী হচ্ছেন নওগাঁর মান্দা উপজেলার খামারিরা। সরেজমিনে মান্দা উপজেলার নুরুল্যাবাদ, পরানপুর, গোয়াল মান্দা সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় কেউ নিজের খামারে  হাঁস কে খাবার দিচ্ছে কেউ বা হাঁস নিয়ে নদীতে ও খালে ব্যস্ত সময় পার করছে।
মান্দা উপজেলার নুরুল্যাবাদ  ইউনিয়নের নুরুল্যাবাদ এলাকার অনেক খামারি বর্তমানে হাঁসের খামার করে স্বাবলম্বী হয়েছেন তারা সংসারে এনেছেন স্বচ্ছলতা। মুক্তি পেয়েছেন আর্থিক দৈন্যতা থেকেও।কঠোর পরিশ্রম আর অভিজ্ঞতা কাজে লাগিয়ে যে কেউ স্বাবলম্বী হতে পারেন বলে প্রমাণ করেছেন ।
খামারিরা জানান, প্রথমে তারা হাঁসের বাচ্চা নিয়ে খামার শুরু করে সেখানে ক্ষতির সম্মুখীন হন কিন্তু বর্তমানে ডিমের হাস দিয়ে খামার করে বর্তমানে সে লাভবান। কথা হয় আরেক জন খামারির সাথে তিনি জানান,চার পাঁচ বছরে থেকে হাঁসের খামারের সাথে জড়িত তার খামারে ডিম দেওয়ার হাঁস পালন করে লাভ হয়েছে। বর্তমানে তিনি মাংসের জন্য হাঁস পালন করছে এতেও মটামুটি লাভ হবে বলে আশা করছেন। তারা প্রানী সম্পদ অধীদপ্তরের সকল সেবা পাওয়ার প্রত্যাশা করেন।
এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ নুরুজ্জামান হোসেন বলেন, মান্দায় নিবন্ধিত হাঁসের খামার রয়েছে নয়টি ও অনিবন্ধিত খামার রয়েছে ৯৬ টি মোট হাঁসের সংখ্যা ১,২৬,১২২ টি। হাঁসের খামার মালিকরা আমাদের যোগাযোগ করেন আমরা তাদের খামার ভাল রাখার জন্য বিভিন্ন টিকা,চিকিৎসা,ও পরামর্শ দিয়ে থাকি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com